চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে। নয়া মিউট্যান্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ভয়াবহ। এতে একদিকে যেমন সংক্রমণ বেড়ে গেছে ঠিক তেমনি অন্যদিকে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গোটাদেশে শুধুমাত্র শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে ৩ লাখের বেশি মানুষের। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্যব্যবস্থার ভিত পুরোপুরি টলে গেছে। পাওয়া যাচ্ছে না করোনা রোগীদের জন্য বেড। গোটা দেশে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গেছে। অনেক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেই আরও একটি পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলছে প্রত্যেক ভারতবাসীকে।
সম্প্রতি আইআইটি কানপুর এবং হায়দ্রাবাদের বিজ্ঞানীরা একটি গবেষণার মাধ্যমে দেখেছেন যে, আগামী অর্থাৎ মে মাসের মাঝামাঝি দেশে সবচেয়ে বেশি হবে করোনা রোগীর সংখ্যা। তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে জানা গিয়েছে যে ভারতের মধ্যে দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও তেলেঙ্গানায় এপ্রিল মাসের ৩০ তারিখ অব্দি করোনা সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। বেচারা আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মনিন্দ্র আগারওয়াল জানিয়েছেন যে, মে মাসের ১১-১৫ তারিখের মধ্যে সংক্রমনের শীর্ষে পৌঁছাবে ভারত। তখন দৈনিক সংক্রমণ হবে ৩৩-৩৫ লাখ। তবে তারপর এইগ্রপ নিম্নমুখী হবে। মে মাসের শেষের দিক থেকেই এই গ্রাফ নামতে থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য প্রতিদিন সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে মৃত্যুহার। ইতিমধ্যেই ভারতে গত বছর থেকে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…