করোনার সর্বগ্রাসী আতঙ্কের মধ্যেও বলিউড থেকে এল একটি ভালো খবর। করোনামুক্ত হলেন সোনু সুদ (sonu sood)। 23 শে এপ্রিল সোনু ইন্সটাগ্রামে নিজের একটি নীল শার্ট ও মুখে মাস্ক পরা ছবি শেয়ার করেছেন যার একপাশে রয়েছে সবুজ রঙের নেগেটিভ সিম্বল। ছবির ক্যাপশনেও সোনু নিজেকে করোনামুক্ত বলেছেন। কিছুক্ষণের মধ্যেই সোনুর পোস্টের ভিউয়ারস পাঁচ লক্ষ ছাড়িয়ে যায়। সোনুর উচ্ছ্বসিত অনুরাগীরা তাঁর সুস্থ হয়ে ওঠার খবরে আনন্দ প্রকাশ করেছেন। অভিনেত্রী সোনালী চৌহান (Sonali chouhan) লিখেছেন, সোনুর সুস্থ হয়ে ওঠার খবর তাঁর কাছে এখনও অবধি আসা সবচেয়ে ভালো খবর।
গত সপ্তাহে সোনু নিজেই তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে বলেছিলেন, সমস্ত নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকলেও তাঁর মন কিন্তু চাঙ্গা রয়েছে। তিনি তাঁর অনুরাগীদের ইতিবাচক ভাবনা ভাবতে বলেছিলেন। কোয়ারেন্টিনে থেকেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সাহায্য করার কাজ চালিয়ে গেছেন সোনু।
গত বছর লকডাউনে সময় একাধিক পরিযায়ী শ্রমিককে তাঁদের বাড়িতে ফিরতে সাহায্য করেছিলেন সোনু। এরপর থেকেই সোনুকে ‘মসীহা’ বলা হতে থাকে। তেলেঙ্গানা সরকারও তাঁকে সম্মানিত করেন। তেলেঙ্গানার বেশ কয়েকটি শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছিলেন সোনু।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…