মার্চ মাসের ৭ তারিখ রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য বিজেপি তরফে জানানো হয়েছে, এই জনসভায় ১০ লক্ষ মানুষের জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ঠিক করা হয়েছে রাজ্যের সমস্ত বাড়িতে নরেন্দ্র মোদীর ব্রিগেডে যাওয়ার আমন্ত্রণ পৌঁছে দেবেন এলাকার বিজেপি কর্মীরা। এছাড়াও বাড়ি বাড়ি আমন্ত্রণ পৌঁছানো নয়, প্রত্যেককে ফোন করে ব্রিগেডের জনসভা আসার আমন্ত্রণ বার্তা পাঠাবে বিজেপি। বাংলায় পরিবর্তন আনার লড়াইতে আপনিও সামিল হন এবং ব্রিগেড সমাবেশ কে ঐতিহাসিক করে তুলুন, এমনটাই জানানো হবে ওই ফোন কলে।
বিজেপি ব্রিগেড সমাবেশ হতে চলেছে আগামী ৭ মার্চ তারিখে। সেই উদ্দেশ্যে গোটা রাজ্যের মানুষ ঐ সভায় নজরবন্দি রাখছেন। বিজেপি টার্গেট নিয়েছে যেন বাংলা প্রত্যেকটি মানুষ ঐদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছায়। এছাড়াও এই উদ্যোগকে সফল করার জন্য বুধবার থেকেই ঝাঁপিয়ে পড়েছে রাজ্য বিজেপি।
দলের হেস্টিংস কার্যালয় ব্রিগেডের প্রস্তুতি নিয়ে একপ্রস্থ বৈঠক হয়ে গেল বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্য, অরবিন্দ মেনন, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী সহ দলের প্রথম সারির নেতারা। বিজেপি ঠিক করেছে, ৭ মার্চ তারা কলকাতা স্তব্ধ করে দেবে। সম্পূর্ণ কলকাতা জায়েন্ট স্ক্রিন এ ঢেকে দেওয়া হবে। গ্রামে গ্রামে জায়েন্ট স্ক্রিন বসানো হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভা টেলিকাস্ট করা হবে। এছাড়াও ব্রিগেড সমাবেশ যেন সফল হয় তার জন্য গ্রামে গ্রামে বাইক মিছিল করতে চলেছে বিজেপির যুব মোর্চার কর্মীরা। সব মিলিয়ে, বিধানসভা ভোটের আগে মোদির এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…