একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের উদ্দেশ্যে পূর্ণোদ্যমে মাঠে নেমে পড়েছে। এছাড়াও নির্বাচন যত এগিয়ে আসছে ততো তৃণমূল ও বিজেপি শিবিরে বাড়ছে তারকাদের উপস্থিতি। ঘাসফুল শিবির এবং গেরুয়া শিবিরে একে অপরকে পাল্লা দিয়ে যোগদান করছে টলিউড তারকারা। তারই মাঝে আজ বুধবার তৃণমূলে যোগদান করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার পাল্টা হিসেবে গেরুয়া শিবিরে নাম লেখালেন বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
একদিন খেলার মাঠে মনোজ দিন্দা সতীর্থ হিসাবে খেললেও এবার তারা রাজনৈতিক খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্মুখ সমর করবে। এতদিন কাঁধে কাঁধ রেখে এই দুই ক্রিকেটার বাংলাকে বহুমত জিতিয়েছে। একজন ব্যাট হাতে বিপক্ষকে শাসন করলে, অন্যজন বল হাতে সেই শাসনের রাস ধরেছে। কিন্তু রাজনীতির ময়দানে আজ তারা দুটো ভিন্ন দলকে নিজেদের আদর্শ হিসেবে বেছে নিয়েছে। আজ সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানলপের সাহাগঞ্জ এর সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মনোজ তিওয়ারি। তার সাথে টলিউডের একাধিক চেনা তারকারা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছে।
অন্যদিকে মনোজ তিওয়ারি তৃণমূলে যোগদান দেওয়ার দিনে বিকেলের মধ্যে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন বাংলা ক্রিকেটার অশোক দিন্দা। তাদের দুজনকে বিপক্ষে দেখে রাজনৈতিক ময়দানে কি ফল হবে তা দেখার জন্য অধীর আগ্রহে আছে বঙ্গবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…