পলিটিক্স

কনভয়ের গাড়ি ভাঙ্গা হলো অর্জুন সিং এর, তুঙ্গে বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব

কলকাতার আমহার্সট স্ট্রিটে বিজেপি তৃণমূল সংঘর্ষ হলে পরিস্থিতি হয়ে উঠল অগ্নিগর্ভ। এলাকা রণক্ষেত্র হয়ে উঠল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং (Arjun Singh) এর কনভয়ের গাড়ি তারা ভাঙচুর করেছে। তবে তৃণমূল অভিযোগ জানিয়েছে, বিজেপি আগে হামলা চালিয়েছে। এদিন রোড শো এ উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), অর্জুন সিং (Arjun Singh), মুকুল রায় (Mukul Roy) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তাদেরকে কালো পতাকা এবং ঝাঁটা দেখানো হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি সংঘর্ষের জেরে অর্জুন সিং এর কনভয়ের গাড়ি ভেঙ্গে দেওয়া হয়।

ঘটনার ফলে অশান্ত হয়ে ওঠে আমহারস্ট স্ট্রিটে এরিয়া। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিজেপি নেতারা। থানার কাছে এই ঘটনা ঘটায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় নেতারা। অন্যদিকে রোড শোতে এরকম পরিস্থিতির পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। এভাবে বিজেপিকে রোখা যাবে না। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। সিটি কলেজ এবং সেন্ট পলস কলেজের সামনে এই লাঠিচার্জ করা হয়।

উল্লেখনীয় ব্যাপার, এদিন সন্ধ্যাবেলায় সন্তোষ মিত্র স্কয়ারের পাশে লেবু তলায় বিজেপিতে যোগদান মেলা ছিল। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমারস্ট স্ট্রিট এলাকার ঋষিকেশ পার্ক থেকে একটি রোড শো করা হয়। সেই রোড শোয়ে উপস্থিত ছিলেন সমস্ত বিজেপি নেতারা। সেখানেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। এই যোগদান মেলায় পদ্ম শিবিরে যোগদান করেছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Dinda)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026