রাজ্য

সভা করার অনুমতি মেলেনি, তবুও সভা হবে হুংকার মিমের

কলকাতায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) কে সভা করার অনুমতি দিলো না কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা বন্দর এলাকার কারবালার পিং স্কোয়ারে জনসভা করার কথা ছিল আসাদউদ্দিন ওয়াইসির। কিন্তু জানা গিয়েছে সভার মাত্র ২৪ ঘন্টা আগে পর্যন্ত এখনো পুলিশের কোনো অনুমতি পত্র পাওয়া যায়নি। তবে দলীয় নেতারা ঘোষণা করে দিয়েছেন, যদি পুলিশের অনুমতি না পাওয়া যায় তাহলেও সভা হবে।

সভাপতি পুলিশের এই সিদ্ধান্তের ওপর ক্ষোভ সৃষ্টি হয়েছে দলীয় নেতৃত্বের। তারা বহু আগে থেকেই আসাদউদ্দিন ওয়াইসির এই জনসভার কথা ঘোষণা করে দিয়েছিলেন। আর এই মুহূর্তে তাদেরকে জনসভা করার অনুমতি দেওয়া হচ্ছে না, তার ফলে এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের সংগঠন বেশ ক্ষুব্ধ। এআইএমআইএম এর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা জামেরুল হাসান বলেছেন, “রাজ্য সরকার যে আসাদ উদ্দিন সাহেবের বাংলায় আগমন কে ভয় পাচ্ছেন, তা এই ঘটনা থেকে স্পষ্ট। আমরা সম্পূর্ণ আইনগতভাবে সভা করার অনুমতি পাওয়ার চেষ্টা করব। যদি তা না হয় তাহলে আমরা পুলিশি অনুমতি ছাড়া সভা করব।”

গত লোকসভা নির্বাচনে কোচবিহারে আসাদউদ্দিন ওয়াইসির বড় বড় হর্ডিং দেখে একটি রাজনৈতিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “হায়দ্রাবাদের একটা রাজনৈতিক দল আছে। তারা মুখে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য কাজ করার কথা বলে। আসলে ওরা হলো বিজেপির বি টিম। ওদের একটা ভোট দেবেন না।” এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছিলেন, “লোকসভা ভোটে তো আমরা বাংলায় প্রার্থী দেয়নি। তাহলে বিজেপি ১৮টি আসনে জয়লাভ করলো কিভাবে?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026