ভোটের আগে বাংলায় গণটিকাকরণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য বুধবার তথা আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত বাংলার পরিসংখ্যান তুলে ধরে ‘ঘৃণ্য রাজনীতি’ র অভিযোগ তোলা হয়েছে বাংলার বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যের (Amit Malviya) পক্ষ থেকে।
জানুয়ারি থেকে করোনা টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ধাপে ধাপে ভ্যাকসিন পাঠানো হয়েছে সব রাজ্য। বাংলার পরিসংখ্যান তুলে ধরে এই দিন মমতাকে নিশানা করেছেন অমিত মালব্য। তার দেওয়া তথ্য বলছে, কেন্দ্রের প্রেরিত ভ্যাকসিনের অর্ধেকও ব্যবহার করা হয়নি বাংলায়। মালব্য এইদিন লিখেছেন,”কোভিড ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পিসি। কিন্তু, যা পাঠানো হয়েছিল, তা কি ব্যবহার করতে পেরেছে পশ্চিমবঙ্গ? ২২,৫১,৮০০ কোভিশিল্ড ও ৪,৯৭,৭৬০ কোভ্যাক্সিনের ডোজ পাঠানো হয়েছে। তার মধ্যে যথাক্রমে ৮,২৬,২৯০ (৩৬.৭%) ও ৬৩,৩৮০ (১২.৭%) টিকা দিতে সক্ষম হয়েছে বাংলা। অতিরিক্ত ৭,৩৮,০০০ ও ৩,৭৫,৮৪০ ডোজ পাঠানো হচ্ছে। এটা ঘৃণ্য রাজনীতি!”
প্রসঙ্গত, উল্লেখ্য আগে বাংলায় গণটিকা করণ শুরু করতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে চিঠিতে তিনি লিখেছেন,”বাংলার সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার। এই বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য অগ্রাধিকারভিত্তিক ভ্যাকসিন কিনতে চায় বাংলার সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…