রাজ্য

মুকুলকে ফোন মোদির, খোঁজ নিলেন জয়ার

বিগত কয়েকদিন ধরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। গতকাল তার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে গিয়ে শুভ্রাংশু রায় এর সঙ্গে কথা বলে এসেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বৃহস্পতিবার মুকুল রায়কে ফোন করলেন খোদ নরেন্দ্র মোদি। ফোন করে মুকুল রায়ের স্ত্রীর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন তিনি, এরকমটাই খবর সূত্র মারফত।

সকাল সাড়ে ১০টা নাগাদ মুকুলকে ফোন করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। তিনি মুকুল রায়ের স্ত্রী এর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সৌজন্যে মুগ্ধ শুভ্রাংশু, ঠিক সেই সময় মুকুল রায়কে ফোন করলেন খোদ মোদি। ফলে এই বিষয়টি রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পর মুকুল রায়ের স্ত্রীকে দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সৌজন্যে রক্ষা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “এসময় আত্মীয়-স্বজনের মনোবল বাড়ানোর দরকার। পরস্পরের পাশে থাকা এবং সহযোগিতা করা উচিত। সংকটের সময়ে সব পুরনো শত্রুতা ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোটা উচিত। শুভ্রাংশু এবং অভিষেক একে অপরের পূর্ব পরিচিত, তাই দেখা করতেই পারেন।”

তবে সূত্রের খবর, শুভ্রাংশু রায় কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেননি। অভিষেক যখন গেছিলেন তখন ছিলেন না মুকুল, আর দিলীপ ঘোষ যখন গেলেন তখন নেই শুভ্রাংশু। ফলে স্বভাবতই মুকুল রায়ের স্ত্রী এর করোনা আক্রান্ত হওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার উদ্রেক যে ঘটিয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026