রাজ্য

‘দিদি ও দিদি’ থেকে সোজা ‘মমতা দিদি’, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মোদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার দিদি ও দিদি বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রচার করতে এসেছিলেন বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য। এই শ্লোগান সেই সময় একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল এবং সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এটি একটি অতিরিক্ত অক্সিজেন এর মত কাজ করে। কিন্তু বাংলায় বিজেপির ভরাডুবির পরে অন্য সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়।

তবে তৃনমূলের কর্মী-সমর্থকরা এই নিয়ে অত্যন্ত অপমানিত হয়েছিলেন। এই ভোটে মোদি মমতা তিক্ততা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু ভোট শেষে আবার দেখা যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন, দেশের অন্যান্য জননেতারা যখন তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোন করেননি। তিনি বলেছিলেন, “কে জানে ব্যস্ত হবেন হয়তো।”

তারপরে প্রধানমন্ত্রী মোদী তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে কিন্তু এবারে দেখা গেল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই।

অন্যদিকে শপথ গ্রহণ করার পর রাজ্যপাল জগদীপ ধনকর মমতাকে পাশে নিয়ে বলেছেন, পরপর তিনবার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া কম বড় কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা করে দেখিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই। আমি আশাবাদী কেন্দ্র এবং রাজ্য একসাথে ভালো ভাবে কাজ করবে এবং রাজ্যের উন্নতি করার চেষ্টা করবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026