রাজ্য

জামুড়িয়ায় এসে কাজী নজরুলের নাম নিলেন না প্রধানমন্ত্রী, ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে

প্রধানমন্ত্রী বারংবার বাংলার মানুষকে আশ্বাস দিয়ে আসছেন তারা সোনার বাংলা গড়ে তুলবেন। কিন্তু পঞ্চম দফার ভোট গ্রহণ যে দিন ছিল সেদিন এই সোনার বাংলায় প্রতিশ্রুতির উপরে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির মুখে প্রায় সবসময়ই শোনা যায় বাংলার বিভিন্ন শিল্পীদের নাম। কিন্তু কবি নজরুল ইসলামের জন্ম ভিটা জামুড়িয়ায় শনিবার জনসভা করলেও সেখানে একবারও নজরুলের নাম তুললেন না নরেন্দ্র মোদি। রবীন্দ্রনাথ ঠাকুর সহ নানান মনীষীর ফ্ল্যাক্সে সারা এলাকা মোরা ছিল। কিন্তু নিজের জন্মভিটেতেই ব্রাত্য রয়ে গেলেন কাজী নজরুল ইসলাম।

নজরুল ইসলাম লিখেছিলেন, ‘গাহি সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ক্রিশ্চান।’ কিন্তু নজরুল ইসলামের জন্মভিটে তার এরকম অপমান অনেকেই মেনে নিতে পারছে না। তার আত্মীয় থেকে সাধারণ মানুষ সকলেই এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে পরোক্ষে প্রশ্ন উঠেছে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি নিয়ে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম। সেখানে নজরুল একাডেমী করে তোলা হয়েছে। কলকাতায় নজরুল মঞ্চ নামক একটি অডিটোরিয়াম রয়েছে। আসানসোলে কবির নামে বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এমনকি মেট্রো স্টেশনের নাম রয়েছে কবি নজরুল ইসলামের নামে।

কিন্তু সেই পশ্চিমবঙ্গে এসে কবির জন্মভিটেতে দাঁড়িয়ে বিজেপি কবি কে অপমান করেছে বলে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। যখন বিজেপি কেন্দ্রীয় কমিটি বারংবার বাংলার মনীষীদের নাম আওড়াতে থাকেন, ব্যাকগ্রাউন্ডে দক্ষিণেশ্বর মন্দির, কখনো আবার কোচবিহারের রাজবাড়ি দেখা যায় তাদের বক্তৃতার সময়, রবি ঠাকুরের কবিতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনকি বাংলা ভাষায় বক্তব্য শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী কে সরাবার জন্য আশীর্বাদ চান তিনি বারবার। এরকম পরিস্থিতিতে নজরুলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাত্য করে রাখলেন? বিষয়টি নিয়ে চরম অসন্তোষ কবির পরিবারে। নজরুলের ভাইপো তথা নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম বলেছেন, “কোন জায়গাতেই প্রধানমন্ত্রী নজরুল ইসলামের নাম নেন না। জামুরিয়া এসে অন্তত কবির মর্যাদাটুকু দেবেন না এটা আশা করেছিলাম। কিন্তু তা হলোনা। আমরা অত্যন্ত ব্যথিত।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026