রাজ্য

প্রথম ৫ দফায় ১২২ আসনে জয়লাভ করছে বিজেপি, পূর্বস্থলীর সভা থেকে আত্মবিশ্বাসী শাহ

পঞ্চম দফার ভোট গ্রহণ শনিবার শেষ হয়ে গিয়েছে। আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে এবারে রবিবার রাজ্যে একাধিক কেন্দ্রে জনসভা এবং রোড শো করতে চলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সভা দিয়ে তিনি শুরু করলেন এবং তারপর তিনি সোজা পৌঁছে গেলেন নদীয়ার নাকাশিপাড়া রোড শো করতে।

রবিবার রাজ্যে একেবারে জমজমাট প্রচার করতে এসেছেন অমিত শাহ। তার পরের গন্তব্য উত্তর ২৪ পরগনায় স্বরূপনগরে একটি সভা। তারপর তিনি যাবেন হাবরা, রোড শো করতে। সেখানে তিনি একটি সভা করবেন বলেও জানা যাচ্ছে। বর্ধমানের পূর্বস্থলী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগতে শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ভাবে বললেন, ৫ দফায় বিজেপি ১২২ আসনে ইতিমধ্যেই জয়লাভ করে গিয়েছে।

তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বললেন, “দিদি মৃত্যু নিয়ে রাজনীতি করে। ২ মে বাংলা থেকে দিদির বিদায় হবে। কাটমানি সরকারকে দূর করবে বাংলার মানুষ আর ৫ দফায় ১২২ আসনে বিজেপিকে জয়লাভ করাতে চলেছে বাংলার মানুষ।”

পূর্বস্থলী থেকে তিনি সরাসরি চলে গেলেন জামালপুরে। সেখানে গিয়ে তৃণমূল নেত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “মুখ্যমন্ত্রী শীতলকুচি মৃতদের নিয়ে রাজনীতি করছেন। ভোটের প্রথম পাঁচ দফায় কিছু করতে পারেনি তৃণমূলের গুন্ডারা। তাই দিদি হতাশায় ভুগছেন। আমি প্রার্থনা করছি যেন ২ মের আগে মমতা ব্যানার্জির পা ঠিক হয়ে যায় এবং তিনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিতে যেতে পারেন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026