নিউজ

আজ প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিন, শুভেচ্ছা বার্তা অমিত, রাহুলের

নয়াদিল্লি: একদিকে যেমন আজ, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো এবং মহালয়া, ঠিক তেমনই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। আর তাই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। এমনকি ভক্তদের থেকেও প্রধানমন্ত্রী অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন। শুধু নিজের দলের নেতা-নেত্রীরাই নন, বিরোধী দলের নেতা-নেত্রীরাও মোদিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিতে এতটুকু ভোলেননি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শারীরিকভাবে অসুস্থ থাকলেও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা দিতে ভোলেননি। তিনি টুইট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা দিতে গিয়ে লেখেন, ‘মোদিজি দলের একজন শ্রেষ্ঠ লড়াকু নেতা। জন্মদিনে তার শুভ হোক এমনটাই কামনা করি।’

অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে বসে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। মা সোনিয়া গান্ধীর মেডিকেল চেকআপের কারণে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা দিয়ে রাহুল টুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার জন্য তার নিজের রাজ্যে অর্থাৎ গুজরাটে 70 হাজার চারাগাছ লাগানো হবে। গুজরাটের সুরাট পুরসভা, বেশকিছু সংগঠন ও বাণিজ্য গোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনের প্রাক্কালে গতকাল, বুধবার মধ্যপ্রদেশে পালন হয়েছে ‘অন্ন উৎসব’। শিবরাজ চৌহানের সরকারের তৎপরতায় এই ‘অন্ন উৎসব’-এ উপকৃত হয়েছে বিপিএলের নিচে থাকা প্রায় ৩৭ লক্ষ নতুন উপভোক্তা। তাদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026