টলিউডে এই মুহূর্তে সবচেয়ে নজরকাড়া বিশেষ সেলিব্রিটি হল ৫ দিনের যুভান। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর সদ্যজাত পুত্র। ইতিমধ্যেই যুভানের নামে ইনস্টাগ্রামে খোলা হয়েছে ফ্যান ক্লাব, যার ফলোয়ার্স প্রায় দুই হাজার ছুঁইছুঁই। পরিচালক রাজও ছেলের ও স্ত্রীর সঙ্গে বেশ কিছু আদুরে ছবি পোস্ট করে জিতে নিয়েছেন নেটিজেনদের মন।
এবারে যুভানকে কোলে নিয়ে ভাইরাল হল রাজের ভিডিও। ছোট্ট যুভানকে কোলে নিয়ে অত্যন্ত স্নেহের সঙ্গে ছেলের সঙ্গে কথা বলে চলেছেন রাজ। নানান আদুরে কথায় রাজ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ছেলের। অন্যদিকে ভ্রূ কুঁচকে বড়ই বিস্মিত ভাবে পৃথিবীর বিভিন্ন জিনিসগুলোর সঙ্গে পরিচয় সেরে নিচ্ছে ছোট্ট স্টারকিড। তার দৃষ্টি কখনো রাজের দিকে, কখনো বা আশেপাশে। কিন্তু মুখে তার নেই কোনো বিরক্তি কি কান্নাকাটির চিহ্নমাত্র। পাশে অবশ্য মা শুভশ্রীর কন্ঠস্বরও ভেসে এসেছে।
ভিডিওটিতে রাজের পিতৃস্নেহ দেখে আপ্লুত হয়ে পড়ছেন নেটবাসীরা। তুমুল জনপ্রিয় হয়েছে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়। এর আগে টলিউডের কোনো স্টার কিডকে নিয়ে এত মাতামাতি দেখা যায় নি সাধারণ মানুষের মধ্যে। দেখে নিন ছবি ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…