রাজ্য

ফের রাজ্যে প্রচারে আসছেন মোদি, জানুন কোন কোন জেলায় সভা করবেন

আবারো একবার রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে আগামী ১৮ মার্চ এবং ২০ মার্চ তারিখে তিনি সভা করতে পারেন পশ্চিমবঙ্গে। ১৮ মার্চ তারিখে তিনি সভা করবেন পুরুলিয়ায়ে এবং ২০ মার্চ সভা করবেন কাকদ্বীপ। ব্রিগেডের জনসমাবেশের পর ১৫ দিন ধরে তারা বিজেপি প্রস্তুতিপর্ব চালাবে। চলতি মাসে আবারো ১০ দিনের মাথায় বাংলায় আসছেন মোদি। বর্তমানে এই সফর নিয়ে বিজেপির মধ্যে উত্তেজনা তুঙ্গে।

তবে এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোন রকম তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। ব্রিগেডের জনসমাবেশ এ বিপুল জনসমাগম এরপরে বেশ কিছুটা উৎফুল্ল বিজেপি শিবির। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস তাদের প্রচারাভিযান একেবারে জোরকদমে চালু করতে শুরু করেছে।

বিজেপি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় ২০ টি জনসভা করবেন নির্বাচনের আগে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এর সভা দিয়ে শুরু হয়ে গেল কাউন্টডাউন। এরপর বাকি থাকে আরও ১৯টি জনসভা। এরমধ্যে পুরুলিয়া এবং কাকদ্বীপে দুটি জনসভা হতে চলেছে আগামী ১৮ এবং ২০ মার্চ।

এছাড়াও বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জনসভা করতে চলেছেন। সেই দুটি জনসভার তারিখ এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। কিন্তু বিজেপির তরফ থেকে সেই দুটি জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে বাংলায় ভারতীয় জনতা পার্টি পুরোদমে তাদের শক্তি প্রদর্শন করবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026