রাজ্য

১২ মার্চ নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ শুভেন্দুর, মিঠুনকে নিয়ে শুরু হবে প্রচার

এবারের বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম আসনে প্রতিযোগিতা হতে চলেছে একেবারে হাই ভোল্টেজ। একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে নন্দীগ্রাম আসনের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। আগামী ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১২ মার্চ মনোনয়নপত্র পেশ করবেন শুভেন্দু অধিকারী।

সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন টলিউড এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন একেবারে তার নিজের ট্রেডমার্ক স্টাইলে জানিয়ে দিয়েছেন। ১২ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছে চলেছেন মিঠুন চক্রবর্তী। রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে এ ব্যাপারে তিনি আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন। মনে করা হচ্ছে শুভেন্দুর হয়ে তিনি প্রথম প্রচারে নামছে চলেছেন। অর্থাৎ বিজেপিও নন্দীগ্রাম কেন্দ্রকে বেশ সমীহ করে চলছে।

আগামীকাল নন্দীগ্রাম চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পৌঁছে সেখানে আগামীকাল কর্মীসভা করার কথা আছে তার। তারপরে ১০ মার্চ অর্থাৎ বুধবার মনোনয়নপত্র পেশ করবেন মমতা ব্যানার্জি। আর তার ঠিক দু’দিন পর নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র পেশ করবেন শুভেন্দু অধিকারী।

গতকাল ব্রিগেডের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি আবারও বলেছেন, ‘নন্দিগ্রামের মাটি থেকে আমি মাননীয়াকে হারাবই। ও মাটি আমার চেনা। ২১ বছর ধরে আমি এই মাটিতে কাজ করেছি। আমি ওখানে ভোট দেব। আপনি টিভিতে দেখবেন। আপনি প্রাক্তন বিধায়ক এর প্যাড ছাপিয়ে রাখুন।” প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর পর নন্দীগ্রামের তেখালি জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026