রাজ্য

‘দুর্গাপুজোর আগেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে জমা হবে ১৮ হাজার টাকা’, প্রতিশ্রুতি মোদির

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই প্রথম দুই দফা নির্বাচনে ৬০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এরইমধ্যে গেরুয়া প্রচারে ঝড় তুলতে বারংবার রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গত শনিবার তারকেশ্বরের একটি জনসভায় উপস্থিত ছিলেন এবং সেখান থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে ২ মে এর পর বিজেপি সরকার গড়তে চলেছে বাংলায়। তিনি কৃষক সম্মান নিধি প্রসঙ্গ তুলে বলেছেন, “বাংলায় কৃষকরা দিদির আমলে বঞ্চিত হয়েছেন। এবারের নির্বাচনের পর বিজেপি সরকার গঠন করলে দুর্গাপুজোর আগে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা করে জমা পড়বে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জনসভায় দাঁড়িয়ে বলেছেন, “বিজেপি যদি সরকার গঠন করতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন আমি আসব। যেই মুখ্যমন্ত্রী হোক তাকে বলবো ভাই আগে বাংলা কৃষকদের তালিকাটা আমাকে প্রস্তুত করে দিন। আমি দিল্লি থেকে টাকা পাঠাবো।” তিনি এছাড়াও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে রাজ্য শুধু অরাজকতা সৃষ্টি করেছে। কৃষকদের হকের টাকা তাদের কাছে পৌঁছাতে দেয়নি। তাই বিজেপি ক্ষমতায় এলে কৃষকরা পুরনো টাকা সমেত মোট ১৮ হাজার টাকা করে পাবে।”

এমনকি তিনি আগের দিন বলেছেন, “যে সমস্ত বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে সেখানকার আমলারা এখন থেকেই কৃষকদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে নাকি দেখে নিয়ে একটি তালিকা প্রস্তুত করুক। সময় নষ্ট করা যাবে না। সব রেডি থাকলে বিজেপি সরকার করলেই টাকা পৌঁছে যাবে কৃষকদের কাছে।” বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন যে নরেন্দ্র মোদি বিজেপি জেতার প্রতি এত বেশি আত্মবিশ্বাস দেখিয়ে বাংলার মানুষকে এটা বোঝাতে চাই যে এবার বিজেপি জিতবে। তাই এই ধরনের বক্তব্য রাখছেন তিনি। অন্যদিকে তৃণমূল একই পন্থা অবলম্বন করে বলছে, “নন্দীগ্রামে মমতা জিতবে। আবারো তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করবে।”

Anirban Kundu

Recent Posts

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026

এপ্রিলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? ভোটের মাঝে বড় জল্পনা

ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উদ্বেগ। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ মিলবে কি…

April 2, 2026

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026