রাজ্য

‘নন্দীগ্রামে হারবেন বুঝে বারাণসীতে নির্বাচন লড়তে যাচ্ছেন মমতা’, কটাক্ষ প্রধানমন্ত্রীর

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দুই দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি এখনও ৬ দফা নির্বাচন। আর তাতে জয়লাভের জন্য প্রচারে ঝড় তুলতে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ অর্থাৎ শনিবার বিকেলের দিকে সোনারপুরে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন। জনসভা থেকে নরেন্দ্র মোদি শাসকদল ও কেবল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। এছাড়াও মমতার বারাণসীতে লোকসভা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করা নিয়ে তীব্র বিদ্রুপ করেছেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোনারপুর থেকে মমতাকে বিদ্রূপ করে বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন যে তিনি নন্দীগ্রামের জিতবেন না। তারপর তিনি ভেবেছিলেন অন্য কেন্দ্র থেকে দাঁড়াবেন। কিন্তু দলের লোকজন বুঝিয়েছে যে অন্য কেন্দ্র থেকেও তিনি হারবেন। দুটি কেন্দ্র থেকে হারলে আর তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তাই এখন বারাণসীতে নির্বাচন লড়ার কথা বলছেন।” এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, “মমতা বুঝে গেছেন যে তিনি বাংলায় বিধানসভা নির্বাচনে হেরে গেছেন। তাই এখন বারাণসীতে নির্বাচন লড়ার কথা বলছেন।উত্তরপ্রদেশ বা বারাণসীর মানুষকে এত ঘেন্না করবেন না। বহিরাগত বলবেন না। ওখানকার মানুষের মন অনেক বড়। আপনাকে খুব স্নেহ করবে। এতটা স্নেহ করবে যে ওখানেই রেখে দেবে। দিল্লি অবধি যেতে দেবে না।”

এখানে থেমে যাননি প্রধানমন্ত্রী। তিনি আরো বলেছেন যে মমতা তো জয় শ্রীরাম শুনলে রেগে যায়। বারানসীতে গিয়ে প্রতিমুহূর্তে হর হর মহাদেব শুনতে হবে। তার তো তা পছন্দ হবে না। তাহলে নির্বাচনে লড়বেন কি করে। এছাড়াও তিনি বলেছেন, “জানেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বারানসী বেছে নিয়েছেন। আসলে আমি হলদিয়া থেকে বারানসি অব্দি যে জলপথ তৈরি করে দিয়েছি তা দিদির খুব পছন্দ হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026