বিনোদন

ভোটে দাঁড়িয়েছেন তারকা প্রার্থীরা, শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে?

2021 সালের ভোটে টলিটাউন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। টলিউডের অধিকাংশ তারকাই এবার ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় সামনে এসেছে তাঁদের শিক্ষাগত যোগ্যতাও। শিক্ষার দিক থেকেও তাঁদের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ।

প্রথমেই রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজ প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক। টলিউডে আর্ট ডিরেক্টর হিসাবে কাজ শুরু করার পর ক্রমশ পরিচালনার দিকে এগিয়ে গিয়েছেন। সংযুক্ত মোর্চার তারকা প্রার্থী দেবদূত ঘোষ (Debdut ghosh)। দেবদূত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর। কাঞ্চন মল্লিক (kanchan mullick) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। শৈশব থেকে অর্থাভাবে বড় হওয়া কাঞ্চন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক।

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (jun malya)-এর শিক্ষাগত যোগ্যতা সিবিএসই। এরপর তাঁর বিয়ে হয়ে যায়। চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (yash Dasgupta)-র শিক্ষাগত যোগ্যতাও সিবিএসই। ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee) মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করার পর বাড়ি থেকে পালিয়ে উঠতি পরিচালক রাজীব বিশ্বাস (Rajib Biswas)-কে বিয়ে করেছিলেন। বিয়ের পর মাধ্যমিক পাশ করে আর পড়াশোনার দিকে যাননি শ্রাবন্তী।

থিয়েটার ব্যক্তিত্ব পাপিয়া অধিকারী (papia adhikari) উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী। পাপিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার (payel sarkar) যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026