নিউজ

কার্তারপুর করিডরের উদ্বোধনে গিয়ে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

পাঞ্জাব : শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০ জন্মদিনের তিন দিন আগে কার্তারপুর করিডরের উদ্ধোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। কার্তারপুর করিডরের ভারতের দিকের অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করিডর দিয়ে ভারতের শিখ তীর্থযাত্রীরা কার্তারপুর জেলার পবিত্র দরবার সাহিবে যেতে পারবেন।

প্রথমবারের জন্য মোট ৫৫০ জন তীর্থযাত্রীদের একটি দল কার্তারপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ। সেই দলে রয়েছেন বেশ কিছু হাই প্রোফাইল মানুষজন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরসিমরত কৌর এবং অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল। প্রাক্তন মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুকেও কার্তারপুরে যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : অযোধ্যার জমি রামের, দেশে শান্তি রক্ষার আর্জি রাজনৈতিক নেতাদের

পাকিস্তানের কার্তারপুর জেলার দরবার সাহিব থেকে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার দেরা বাবা নানক পর্যন্ত চার কিমি রাস্তা যে ভারতের তীর্থযাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী কালে এখানে চেকপোস্ট বসানোর কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026