অরূপ মাহাত: বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হলো আজ। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ জানিয়ে দিল অযোধ্যায় মাটিতে রামমন্দির নির্মাণ হবে। বিকল্প জমির ব্যবস্থা করা হবে বাবরি মসজিদের জন্য। এই রায়ে স্বভাবতই খুশি হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে আদালতের রায়কে সম্মান জানিয়েও সুন্নী ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ে খুশি নয় তারা। আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানিয়েছেন সুন্নী ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানী।
অন্যদিকে দেশ জুড়ে শান্তি রক্ষার আর্জি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিজেপির পক্ষ থেকে রাজনাথ সিং ও নীতিন গড়করী এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জনগণের প্রতি দেশে শান্তি বজায় আহ্বান জানিয়েছেন। প্রধান বিচারপতি থেকে শুরু করে হিন্দু মহাসভার নেতারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন : সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানী
অযোধ্যার জেলাশাসক অভিনন্দন জানিয়েছেন জেলাবাসীকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আদালতের রায়কে সম্মান জানানোর আর্জি রেখেছেন জনগণের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…