নিউজ

করোনা নিয়ে আজ ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার সন্ধ্যাবেলা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। সেখানে প্রধানমন্ত্রী ও উপস্থিত ছিলেন। এরপরেই প্রধানমন্ত্রীর অফিসের থেকে টুইট করে প্রধানমন্ত্রীর ভাষণের কথা জানানো হয়।

ভারতে ক্রমাগত ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫১ জন। মৃত্যু হয়েছে তিন জনের। সব রাজ্যই মোটামুটি আক্রান্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের ৩৯ ছাড়িয়েছে। বিভিন্ন রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর প্রকোপ থেকে রক্ষা পাওয়া এতো সহজ নয়। তাই অন্যান্য দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে ভারতের সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্যই মোদী সরকার এই ভাষণের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন : করোনার জেরে একবারে ছ’মাসের রেশন তোলা যাবে, ঘোষণা কেন্দ্রের

মোদীর করোনা ভাইরাস মোকাবিলার পদক্ষেপকে প্রশংসিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি। এছাড়া ভারতের গবেষণা দেখে তিনি খুশি হয়ে বলেন যে তাদের সাথে ভারতকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরকেও দরাজ সার্টিফিকেট দেন ওই অধিকর্তা হেঙ্ক বেকেডাম।

সূত্রের খবর অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও নমুনা পরীক্ষার জন্য যুক্ত করার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত সিবিএসই, ইউজিসি, জয়েন্ট-এন্ট্রান্স পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে।  বেশ কিছু রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026