টেক বার্তা

একই দামে দ্বিগুণ ডেটা, দুর্দান্ত প্ল্যান নিয়ে আসলো Vodafone

টেলিকম পরিষেবা জগতে প্রতিদ্বন্দ্বী কোম্পানি ভোডাফোন, রিলায়েন্স জিও এবং এয়ারটেল প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক দামে নতুন প্রিপেইড পরিকল্পনা নিয়ে আসে। একদিকে রিলায়েন্স জিও যখন তার রিচার্জ প্ল্যানগুলির দাম কম করে রেখেছে তেমনই ভোডাফোনও এখন দাম না বাড়িয়ে আরও বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি, ভোডাফোন তার আগের কিছু রিচার্জ প্ল্যানে দ্বিগুণ ডেটা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কেবল সীমিত সময়ের জন্য বৈধ থাকবে। যেমন যদি কোনো প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা থাকে তবে ব্যবহারকারীদের জন্য সেটা বেড়ে ৩ জিবি ডেটা হয়ে যাবে। শুধু তাই নয় যে কোনও নেটওয়ার্কে সীমাহীন কলের সুবিধাও থাকবে এবং এই অফারের মেয়াদ ২৮ দিন। এর সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে Zee5 এবং ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকেরা।

আরও পড়ুন : প্রতিদিন ৩ জিবি ডেটা, সাথে আনলিমিটেড কল, কম টাকায় দুর্দান্ত প্ল্যান আনলো BSNL

এই প্রিপেইড প্ল্যানগুলি হল ২৪৯, ৩৯৯ এবং ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান। যেগুলির বৈধতা যথাক্রমে ২৮, ৫৬ এবং ৮৪ দিন। যাতে থাকবে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026