বিনোদন

মারকাটারি ফিগার! মেদ ঝরানোর চাবিকাঠি শেয়ার করলেন হার্দিক পত্নী নাতাশা

২০১২ সালে ভারতে এসে জনসন অ্যান্ড জনসন এর একটি বিজ্ঞাপনের জন্য মডেলিং। ব্যাস! তারপর আর তাকে ফিরে তাকাতে হল না। ধীরে ধীরে মুম্বাইয়ে বেশ জাকিয়ে বসলেন সার্বিয়ার মডেল কাম অ্যাকট্রেস নাতাশা স্তানকোভিচ। ২০১৫ সালে সত্যাগ্রহ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি, তারপর বিগ বস সিজন ৮ এর প্রতিযোগিনী হিসেবে জনপ্রিয়তা পেলেন। তখন থেকেই ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান। তারপর ২০২০ এর ১ জানুয়ারী জীবনসঙ্গীর সঙ্গে বাগদান সেরে ষোলো কলা পূর্ণ।

ক্রিকেট এবং বলিউড ইন্ডাস্ট্রির মেলবন্ধন বেশ অনেকদিনের। সে অধিনায়ক বিরাট কোহলি হন কিংবা কে এল রাহুল, সকলেই সম্পর্কে আছেন এক একজন বলি তারকার সঙ্গে। সম্প্রতি আবার জস্পৃত বুমরাহ এর সঙ্গে দক্ষিনের নায়িকা অনুপামা পরমেস্বরান এর সম্পর্কের গুঞ্জন উঠেছে। ফলে, বলিউড ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট ইন্ডাস্ট্রি বহু বছর ধরে একসাথে চলে আসছে।

তারই মধ্যে করোনাভাইরাস পরিস্থিতি চলে আসার কারণে লকডাউন পড়ে যায় এবং লকডাউন এর সময় তারা একসাথে থাকা শুরু করেন। করোনার মধ্যে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে বিয়েটা সেরে ফেলেছিলেন হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী। যদিও সূত্রের খবর, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তারপরে, ৩০ মে তারিখে নাতাশা একটি ফুটফুটে পুত্র সন্তানকে জন্ম দেন। এবারে হার্দিক পান্ডিয়া সেই ছেলেটির সাথে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

অভিনেত্রী নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত জনপ্রিয় এবং নিজের চেহারার অত্যন্ত খেয়াল রাখেন। আহমেদাবাদে অভিনেত্রী একটি নতুন ভিডিও শেয়ার করলেন। সেখানে স্পোর্টস গিয়ার পরে নাতাশা আই অ্যাম এ বার্বি গার্ল গানের সঙ্গে নাচ করেছেন। তার এই ফিটনেস অনেকে প্রশংসা করেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ভিডিওটি অত্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026