বিনোদন

মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবি, মুহূর্তে ভাইরাল

কারিনা কাপুর খান এর পরে এবার বলিউডের আরও এক তারকা মা হতে চলেছেন। বৃহস্পতিবার সকালে টুইটারে নিজের ভক্তদের সুখবর শোনালেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সকালে টুইটারে গিয়ে শ্রেয়া ঘোষাল লিখলেন, “আর কিছুদিনের মধ্যেই শ্রেয়াদিত্য আমাদের মধ্যে আসতে চলেছে। আমি এবং শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত।” স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় কে ট্যাগ করে তিনি লিখেছেন, “আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এর জন্য আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা আমরা কামনা করছি।” তার সাথেই তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি হালকা সবুজ এবং নীল রঙের ঘরোয়া একটি পোশাকে দাঁড়িয়ে রয়েছেন। তার সঙ্গে এই পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার বেবি বাম্প।

মাত্র ১০ মিনিটের মধ্যেই এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই ১,৫০০ এর বেশি মানুষ এই পোস্ট দেখে ফেলেছেন। শ্রেয়া ঘোষালের অনুরাগীদের মধ্যে এই নতুন সুসংবাদ নিয়ে উন্মাদনার শেষ নেই। সারা দেশজুড়ে শ্রেয়া ঘোষালের জন্য শুভেচ্ছা বার্তা আসছে। তার টুইটার পোষ্টের নিচে অনেকেই তার সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন। শ্রেয়া ঘোষালের টুইটারের পোষ্ট নিচে দেওয়া রইল।

মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। শুধুমাত্র বলিউড না টলিউডের তিনি বহু গান গেয়েছেন। ছোটবেলা থেকেই তার গায়িকা হওয়ার একটি স্বপ্ন ছিল। মাত্র চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেয়া শুরু এবং তিনি ১৬ বছর বয়সে প্রথম রিয়েলিটি-শো জয়লাভ করেন। তারপরেই পুরো ভারতের নজরে চলে আসেন ছোট্ট শ্রেয়া। একের পর এক দুর্দান্ত গান তিনি টলিউড এবং বলিউডের ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন। ওই রিয়েলিটি সহজে তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হল না। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকাদের মধ্যে বর্তমানে বেশ উপরের দিকে রয়েছেন শ্রেয়া ঘোষাল। ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একাধিকবার অন্যান্য পুরস্কার রয়েছে শ্রেয়ার মুকুটে। এতদিন এত পুরস্কার পেলেও, বৃহস্পতিবার সকালে শ্রেয়া ঘোষাল যে খবর শোনালেন তা হয়তো তার জীবনের সবথেকে ভালো উপহার।

পাঁচ বছর আগে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বিবাহ করেন শ্রেয়া ঘোষাল। তবে বিবাহের আগে তাদের দীর্ঘ সম্পর্কে কথা খুব কম মানুষই জানতেন বটে। কোনরকম ঘটা করে বলিউড কায়দায় বিবাহ নয়, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়ে সাধারণ একটি বাঙালি বাড়ির বিবাহের মতোই অনুষ্ঠান হয়েছিল তাদের। শিলাদিত্য পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী এবং ওয়েবসাইট এর যুগ্ম কর্তা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026