রাজ্য

বিজেপি প্রার্থী তালিকা প্রস্তুত করতে দিল্লিতে বঙ্গ বিজেপি কোর কমিটি, চূড়ান্ত প্রার্থীর তালিকা আজই

নির্বাচন কমিশন বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়ার পর থেকে চরম ব্যস্ততার মধ্যে আছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। প্রত্যেকটি দল তাদের নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার উদ্দেশ্যে বারংবার বৈঠক করে নিচ্ছে। এবারের বিধানসভার নির্বাচন অন্যবারের চেয়ে একটু অন্যরকম। চলতি বছর নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই বঙ্গবাসীর মনে। এবার গেরুয়া শিবির তাদের সমস্ত শক্তি দিয়ে শাসক দলকে প্রতিহত করার চেষ্টা করবেন। তাই এবার বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠকে যোগ দিতে চার্টার্ড বিমানে করে দিল্লিতে উড়ে গেলেন রাজ্য বিজেপি নেতৃত্বের শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমুখরা।

আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বিজেপি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করার বৈঠক হবে। এই বৈঠকে একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ ও শিব প্রকাশ বাবু উপস্থিত থাকবেন উল্টোদিকে থাকছেন বাংলা বিজেপির কোর গ্রুপের নেতারা। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১১ টা নাগাদ এই বৈঠক হবে। এই বৈঠক সম্পন্ন হলে বিজেপি সাফ জানিয়ে দিতে পারবে পশ্চিমবঙ্গের কোন বিধানসভা অঞ্চলে কোন নেতা গেরুয়া সৈনিক হয়ে নির্বাচনী লড়াই লড়বে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে যে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই করতে তারা খুবই সর্তকতা অবলম্বন করছে। নেতার স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে তার টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম। এবার এলাম টিকিট নিলাম এমন করা যাবে না। তবে নির্বাচন প্রাক্কালে দলবদল ট্রেন্ডে গা ভাসিয়ে যে সমস্ত তৃণমূলীরা বিজেপিতে যোগদান করেছেন তাদের অগ্রাধিকার দেওয়ার কথা হয়তো ভাবছে বিজেপি বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে নন্দীগ্রামে হয়তো শুভেন্দু অধিকারী, পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি ও ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় টিকিট পেতে পারেন। অন্যদিকে টলিউড থেকে কিছুদিন আগেই দলে যোগ দিয়েছে শ্রাবন্তী পায়েল। তাদের টিকিট পাওয়ার সম্ভাবনাও প্রকট হচ্ছে যেহেতু বিজেপি প্রমাণ করতে চাই যে তারা বাংলার মুখ দিয়ে নির্বাচন লড়ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দুই দফার ভোটে ৬০ আসনের জন্য বিজেপির কাছে ৩০০ জন প্রার্থীর তালিকা এসেছে। সেই তালিকা বাছাই করতে দফায় দফায় বৈঠক করেছে রাজ্য বিজেপি নেতৃত্বরা। প্রত্যেকটি কেন্দ্রে আসনের জন্য ৫ জন প্রার্থীর অব্দি নাম এসেছে। এত বিপুলসংখ্যক প্রার্থী থেকে কয়েকজনকে বেছে নিতে বেশ সমস্যায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার আজকে বৈঠকের পর চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026