বিনোদন

নায়ক তৃণমূলের, নায়িকা বিজেপির! ভোট ঘোষণার দিন মুক্তি পাবে ‘দুজনে’

অভিনেতা সোহম চক্রবর্তী (Soham chakraborty) ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)অভিনীত ওয়েব সিরিজ ‘দুজনে’ এই মুহূর্তে টলিটাউনের চর্চার বিষয় হয়ে উঠেছে। 2 রা মে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে ‘দুজনে’। ইতিমধ্যেই এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra soni) টুইটারে শেয়ার করেছেন ‘দুজনে’-র পোস্টার। সোহম ও শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ ‘দুজনে’ একটি থ্রিলার।ওয়েব সিরিজে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহম ও শ্রাবন্তী। শ্রাবন্তী অভিনীত চরিত্রটির নাম অহনা এবং সোহম অভিনীত চরিত্রটির নাম অমর। শ্রাবন্তী এসভিএফ-এর ওয়েব সিরিজে কাজ করতে পেরে অত্যন্ত খুশি কারণ এসভিএফ-এর মাধ্যমেই ফিল্মে ডেবিউ করেছিলেন তিনি। সেই ফিল্মে তাঁর বিপরীতে ছিলেন সোহম। অপরদিকে সোহমও নিজের পুরোনো ঘর এসভিএফ-এ ফিরতে পেরে যথেষ্ট আনন্দিত। তিনি এই ওয়েব সিরিজটির জন্য দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন।

কিন্তু এই মুহূর্তে সোহম তৃণমূল ও শ্রাবন্তী বিজেপি। ফলে রাজনীতির ময়দানে তাঁরা দুজনেই প্রতিপক্ষ। সুতরাং তাঁদের মেকআপ রুমে যে রাজনীতির কথা উঠে আসবে না, তা নিয়ে নিশ্চিত বলা না গেলেও অনায়াসেই বোঝা যাচ্ছে রাজনীতির গন্ডী ছাড়িয়ে বিনোদনকেই প্রাধান্য দিলেন সোহম ও শ্রাবন্তী।

তবে মূল খেলাটা এখানেই। এসভিএফ ‘দুজনে’-র মুক্তির দিন ধার্য করেছে 2 রা মে। ওই একই দিনে পশ্চিমবঙ্গে ভোটের ফলপ্রকাশ হতে চলেছে। মহেন্দ্র সোনির এই কূটনীতি কিন্তু অনেকের নজর এড়ায়নি। 2 রা মে ভোটের ফলপ্রকাশের দিন বিরোধী প্রতিপক্ষ নায়ক-নায়িকা নিয়ে তৈরী ‘দুজনে’ ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এ রিলিজ করার প্ল্যান সত্যিই প্রশংসনীয়। দর্শকদের নজর কাড়তেই এসভিএফ-এর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু ভোটের ফলপ্রকাশের সময় ‘দুজনে’ দেখার আগ্রহ কতজনের থাকবে তা বলা মুশকিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026