নিউজ

জুন থেকে শুরু ট্রেন চলাচল, বাংলায় ১৬ জোড়া ট্রেনের রইলো তালিকা

দেশে লকডাউন চলছে প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সমস্ত পরিবহন ব্যবস্থাই বন্ধ ছিল। কিন্তু চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু পরিবহন ব্যবস্থাতে ছাড় দেওয়া হয়েছে। কিছু বিশেষ ট্রেন ও অন্যন্য ট্রেন চালাবে ভারতীয় রেল। আগামী ১ লা জুন থেকে নতুন করে ১০০ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই ট্রেনগুলি নিয়মিতভাবেই চলবে। জানা গেছে এই ট্রেনগুলিতে সব কামরাই থাকবে। আর আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাবে।

এছাড়া রেলের নির্দিষ্ট কিছু কাউন্টার থেকে রিজার্ভেশন ও পাওয়া যাবে। এছাড়া এই ট্রেনগুলি আগে যে সময়সূচি অনুযায়ী চলত, সেই সময়সূচি অনুযায়ী চলবে। এই ট্রেনগুলিতে সমস্ত স্বাস্থ্যবিধি, নিয়মকানুন মেনে যে কেউ টিকিট বুক করতে পারবেন। এই ১০০ জোড়া ট্রেনের মধ্যে বাংলার সাথে যোগাযোগকারী ১৬ জোড়া ট্রেন রয়েছে। এই ট্রেনগুলি আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, হাওড়া, শিয়ালদহ, শালিমার ও কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে।

বাংলার সাথে যোগাযোগকারী ১৬ জোড়া ট্রেনের নামের তালিকা:

১) ০২৭০৩/০৪ হাওড়া সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

২) ০২৮১০/০৯ হাওড়া মুম্বই সিএসটি মেল (ভায়া নাগপুর)।

৩) ০২৮৩৩/৩৪ আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস।

৪) ০২৩০৭/০৮ হাওড়া জোধপুর/বিকানের এক্সপ্রেস

৫) ০২৩৮১/৮২ পূর্বা এক্সপ্রেস (ভায়া কর্ড)।

৬) ০২৩০৩/০৪ পূর্বা এক্সপ্রেস (ভায়া মেন)।

৭) ০২২৪৫/১২২৪৬ হাওড়া যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

৮) ০২৩৭৭/৭৮ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

৯) ০২২০১/২২২০২ শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস।

১০) ০২২১৩/২২২১৪ শালিমার পটনা দুরন্ত এক্সপ্রেস।

১১) ০২০৭৩/৭৪ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

১২) ০২০২৩/২৪ হাওড়া পটনা জনশতাব্দী এক্সপ্রেস।

১৩) ০২০২১/২২ হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস।

১৪) ০৫৪৮৪/৮৩ দিল্লী আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস।

১৫) ০২৪০৭/০৮ অমৃতসর নিউ জলপাইগুড়ি কারামভূমি এক্সপ্রেস।

১৬) ০২৩৫৭/৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026