নিউজ

সকাল থেকেই আকাশ মেঘলা, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর দ্বারা হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দুই বঙ্গেই আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেমন- দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ সহ কালবৈশাখী হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণী ও পূবালী হাওয়ার মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, যার ফলস্বরূপ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে আন্দামানে ‘আমফান’ এর সময়েই ঢুকেছে মৌসুমী বায়ু। যার ফলে শক্তি সঞ্চয় করেছে বর্ষা। আবহাওয়াবিদদের ধারণা এতে প্রাক বর্ষা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। প্রবল ঝড়বৃষ্টির জন্য সতর্ক করা হয়েছে মৎসজীবিদের। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা এবং যারা মাঝ সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026