নিউজ

অবশেষে স্বাস্থ্যবিধি মেনে খুলে গেল ন্যাশনাল লাইব্রেরি

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দেশ জুড়ে যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল, তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হল, সুইমিং পুল, শপিং মলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল ন্যাশনাল লাইব্রেরির দরজা। ধীরে ধীরে আনলক পর্বে শপিং মল, সিনেমা হল ইত্যাদি খুলে গেলেও এখনও পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিও বন্ধ ছিল। কিন্তু আজ, মঙ্গলবার থেকে বইপ্রেমীদের জন্য পুনরায় খুলে দেওয়া হল ন্যাশনাল লাইব্রেরির দরজা।

তবে জাতীয় গ্রন্থাগারে প্রবেশের ক্ষেত্রে এবার বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বইপ্রেমীদের। ন্যাশনাল লাইব্রেরি আজ খোলা হলেও গত এক সপ্তাহ ধরে তা পরিষ্কার করার কাজ চলছিল। আর খোলার পরিকল্পনা তারও আগে স্থির করা হয়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে ন্যাশনাল লাইব্রেরির প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার পর আজ থেকে খুলে দেওয়া হল এই জাতীয় গ্রন্থাগার। তবে যারা বই পড়তে বা বই নিতে আসবে, তাদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বইপ্রেমীদের জন্য মাস্ক পড়ে আসা বাধ্যতামূলক। ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি যেখান থেকে বই নেওয়া হবে, সেখানেও শুদ্ধিকরণের ব্যবস্থা করা হয়েছে। সোম থেকে শুক্র ন্যাশনাল লাইব্রেরি খোলা থাকলেও আপাতত আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা বইপ্রেমীরা সপ্তাহে দুদিন ন্যাশনাল লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। তবে তাতেই খুশি বইপ্রেমী মানুষজন। দীর্ঘ সাত-আট মাস করোনা পরিস্থিতির কারণে জাতীয় গ্রন্থাগারমুখী হতে পারেনি তারা। তাই তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা সুখবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026