রাজ্য

সামাজিক প্রকল্প তৈরীর নিরিখে সারা বিশ্বে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ, জানালেন মুখ্যমন্ত্রী মমতা

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে তৃণমূল, বিজেপি ও অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে ভোট জয়ের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোন রাজনৈতিক দল ভোটের লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে চায় না বিপক্ষকে। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফরে ভোট প্রচারের উদ্দেশ্যে ও প্রশাসনিক বৈঠক করতে গিয়েছেন। গতকাল খাতরাই একাধিক প্রকল্পের উদ্বোধন করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল তিনি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছেন এবং সেইসাথে জুন মাস অব্দি বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ অর্থাৎ মঙ্গলবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে উপস্থিত থেকে তিনি গর্বের সাথে বলেছেন যে পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর মধ্যে সামাজিক কাজে রেকর্ড গড়ছে। রাজ্যজুড়ে সরকার বিভিন্ন সামাজিক প্রকল্প আনে মাঝেমধ্যেই। সেই প্রকল্প থেকে উপকৃত হয় অনেক মানুষ। তিনি পরিসংখ্যান দিয়ে বলেছেন যে রাজ্যের ১০ কোটি লোকের মধ্যে ৯ কোটি লোক কোন না কোন একটি সামাজিক প্রকল্পের দ্বারা উপকৃত হয়। বিশ্বের অন্য কোথাও কোন রাজ্যে এত ধরনের সামাজিক প্রকল্প হয় না।

সামাজিক প্রকল্পে পশ্চিমবঙ্গে স্থান জানানোর সাথে সাথে তিনি প্রশাসনিক আধিকারিকদের সেই সামাজিক প্রকল্প যাতে সবার কাছে পৌঁছে যায় তার জন্য চেষ্টা করার আদেশ দিয়েছেন। এমনকি তিনি জনপ্রতিনিধিদের বলেছেন যাতে তারা সাধারণ মানুষের দোরে দোরে গিয়ে তাদের অভাব অভিযোগ সব শোনে। মুখ্যমন্ত্রীর কথায়, “লোকের বাড়ি বাড়ি যান এবং তাদের সুখ দুঃখের কথা শুনুন।” সাধারণ মানুষের চাওয়া-পাওয়া মেটাতে সবরকম চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেই সাথে তিনি কন্যাশ্রী প্রকল্পের প্রসঙ্গ টেনে বলেছেন, “এখন রাষ্ট্রসঙ্ঘের মত মঞ্চে কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পায়। এরপর আরও অন্যান্য সামাজিক প্রকল্প বাংলার হাত ধরে বিশ্বের সামনে আসবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026