শিক্ষানীতিতে আমূল বদল আনল কেন্দ্র, এবার পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের মাধ্যম হবে মাতৃভাষা
ভারতের শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন কেন্দ্রীয় শিক্ষানীতিতে সম্মতি প্রদান করল মন্ত্রিসভা। আর এই নতুন শিক্ষানীতিতে অনেক কিছুই বদল করা হল। যার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক মাতৃভাষার উপর।
নতুন এই শিক্ষানীতিতে বলা হয়েছে যে কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের মাধ্যম হিসাবে স্থানীয় মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়া হবে। আর এই নিয়মটি যদি অষ্টম শ্রেণী পর্যন্ত বা তার বেশি করা যায়, তাহলে আরও ভালো হবে। এর পাশাপাশি সমস্ত স্কুল স্তর ও উচ্চশিক্ষাতে সংস্কৃত পড়ার সুযোগ পাবে পড়ুয়ারা। তিনটি ভাষাতেই পড়ানো হবে।
কেন্দ্র মূলত আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদল করে করা হয়েছে শিক্ষামন্ত্রক। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার স্কিল ডেভেলপমেন্টের উপরেও গুরুত্ব দিচ্ছে। আর তাই ক্লাস ৬ থেকে প্রাকটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। উচ্চশিক্ষায় এমফিল কোর্সটি তুলে দেওয়ার কথা বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…