নিউজ

আনলক ৩.০-তে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জানুন

আনলক ২.০ শেষ হচ্ছে ৩১ জুলাই। আর ১ আগস্ট থেকে শুরু হবে আনলক ৩.০। এই তৃতীয় ধাপের আনলক পর্বের জন্য বুধবার নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকাতে বেশ কিছু গাইডলাইনস দিয়েছে। সেগুলি হল-

১) নতুন নির্দেশিকা অনুযায়ী নাইট কারফিউ প্রত্যাহার করে দেওয়া হয়েছে। এখন থেকে রাতের বেলা সাধারণ মানুষের চলাচলের উপর আর কোনো নিষেধাজ্ঞা জারি থাকছে না।

২) ৫ আগস্ট থেকে যোগব্যায়াম কেন্দ্র এবং জিমগুলিকে খোলার অনুমতি দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি আছে, সেটা মেনে চলতে হবে।

৩) সংক্রামিত অঞ্চলগুলিতে রাজ্যসরকারগুলি যে নিষেধাজ্ঞা জারি করেছে, সেগুলি মেনে চলতে হবে।

৪) এছাড়া বন্দে ভারত মিশনের আওতায় সীমিত পদ্ধতিতে যাত্রীদের আন্তর্জাতিক বিমান ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

কি কি বন্ধ থাকবে? জেনে নিন- 

মেট্রো রেল, সুইমিং পুল, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি, বার বন্ধ থাকবে।

রাজনৈতিক, সামাজিক, খেলাধুলো, সাংস্কৃতিক, শিক্ষাকেন্দ্রিক, ধর্মীয় জমায়েত বন্ধ থাকবে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকায় বলা হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনে কোনো বিরাট জমায়েত করা যাবে না। প্রযুক্তির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026