নিউজ

আজ ভারতের আসছে রাফাল, শত্রূদেশের সাথে লড়াইয়ে কতটা অপরিহার্য হয়ে উঠবে? জানুন

দীর্ঘ অবসানের পর আজ ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। ২০১৬ সালে ফ্রান্সের সাথে এই যুদ্ধবিমান কেনার জন্য ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ভারতের। সেই চুক্তিরই প্রথম দফার পাঁচটি যুদ্ধবিমান আজ আসছে ভারতে। হরিয়ানার অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে রাখা হবে এই রাফাল যুদ্ধবিমান গুলিকে। সব ঠিকঠাক চললে আজ দুপুর দেড়টা থেকে তিনটের মধ্যে ভারতের মাটি ছোঁবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।

অম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করবে এই বিমান গুলি। সেখানে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া। ফ্রান্সের বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দেয় পাঁচটি রাফাল যুদ্ধবিমান। প্রথম দফায় এই পাঁচটি যুদ্ধবিমান আসছে ভারতে। যাত্রা পথের প্রথম ভাগে সাত ঘন্টায় ৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধবার যুদ্ধবিমান গুলি সংযুক্ত আরব আমিরশাহীর আল-ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছায়। সেখান থেকে আজ সকাল ১১টা নাগাদ যুদ্ধবিমান গুলি রওনা দেবে ভারতের উদ্দেশ্যে।

শত্রূদেশের সাথে লড়াইয়ে কতটা অপরিহার্য হয়ে উঠবে রাফাল?

এতদিন ভারতের হাতে ছিল রেঞ্জ মিসাইল স্কাল্প যার রেঞ্জ ছিল ৩০০ কিলোমিটার, কিন্তু রাফাল শত্রু শিবিরের ৬০০ কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে আক্রমণ করতে পারে। রাফালের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ১৫০ কিমির বেশি। তুলনায় পাকিস্তানের হাতে যেসমস্ত যুদ্ধবিমান আছে সেগুলির বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ৫০ কিলোমিটার। এছাড়াও, এয়ার টু এয়ার মিসাইল রাফাল যুদ্ধবিমানের অন্যতম শক্তি। এর সাহায্যে ১৫০ কিলোমিটার দূরের টার্গেটও সহজেই বিদ্ধ করতে পারবে বায়ুসেনা।

১০০ কিলোমিটার জায়গার মধ্যে ৪৫ টি নিশানায় একইসঙ্গে আক্রমণ করতে পারে রাফাল। এই মুহূর্তে পাকিস্তান ও চীনের বায়ুসেনা যে যুদ্ধবিমান গুলি ব্যবহার করছে সেগুলি দিনে ও রাতে উড়তে এবং যুদ্ধ করতে সক্ষম। রাফাল প্রস্তুতকারী সংস্থা দ্যাসো জানাচ্ছে, রাফাল ৪.৫ জেনারেশনের এগুলি omnirole এয়ারক্রাফট। এগুলি প্রয়োজনের থেকেও বেশি কাজ করতে সক্ষম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026