নিউজ

প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ বেশ কিছু জেলা, জারি লাল সতর্কতা

আজ উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, আগামী ২৪ ঘন্টাতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। প্রবল বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই দুই জেলাতে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। এছাড়া ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, ও কোচবিহারে। এর পাশাপাশি ১০০ মিলিমিটার পর্যন্ত হবার সম্ভাবনা আছে মালদহ ও দুই দিনাজপুরে।

মৌসুমী অক্ষরেখা সক্রিয় ও ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। শুক্রবারেও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ। ফলে এই বৃষ্টির জেরে ধস ও নিচু এলাকাতে প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গতকাল রাতে কলকাতাতে ভারী বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছেই থাকবে। বাতাসে আদ্রতার পরিমান ৮৮ শতাংশ। গতকাল বৃষ্টি হয়েছে। আজ ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026