ন্যাশনাল পেনশন প্রকল্পে টাকা তোলা বা উইথড্র করার সংক্রান্ত একটি নিয়মে পরিবর্তন নিয়ে এসেছে ভারত সরকার। পেনশন ফান্ড রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি ন্যাশনাল পেনশন প্রকল্পের অধীনে এই নিয়মে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এন পি এস এর নতুন নিয়ম অনুযায়ী ১ ফেব্রুয়ারির পর থেকে আর কোনো এন পি এস একাউন্ট ধারী ২৫ শতাংশের বেশি টাকা তুলতে পারবেন না। নিয়ম হলো এনপিএস গ্রাহকরা বিনিয়োগের সময়কালে তিনবার মাত্র টাকা তুলতে পারেন। এক্ষেত্রে কিন্তু গ্রাহকদের তিন বছরের জন্য এই একাউন্টে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ একাউন্টে যে টাকা আছে তার ২৫ শতাংশ তিন বছর পর যেকোনো সময় তোলা যাবে। তিন বছর পরে শিশুর শিক্ষা বিয়ে বাড়ি নির্মাণ চিকিৎসা বা অন্য কোন ক্ষেত্রে টাকা তোলা যেতে পারে।
কখন আপনারা আংশিক ভাবে টাকা তুলতে পারবেন? গ্রাহক যদি সন্তানের উচ্চশিক্ষার জন্য টাকা ব্যয় করতে চান তাহলে টাকা তুলতে পারেন। সন্তানদের বিয়ের জন্য এই টাকা তোলা যেতে পারে। বাড়ি কেনা, গৃহঋণ পরিশোধের জন্য টাকা তোলা যায়। গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার জন্য টাকা তোলা যেতে পারে। জরুরী পরিস্থিতিতে ২৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যায়। এছাড়াও যে কোন ধরনের ব্যবসা বা স্টার্টআপ শুরু করার জন্য এই টাকা ব্যবহার করা যেতে পারে।
তবে টাকা তোলার অন্যান্য বেশ কিছু শর্ত এই মুহূর্তে রয়েছে। যদি গ্রাহককে টাকা তুলতে হয় তাহলে অ্যাকাউন্ট খোলার পরে কমপক্ষে তিন বছরের সদস্য হতে হবে। এই অ্যাকাউন্ট থেকে ২৫ শতাংশের বেশি টাকা তোলা যাবে না। এনপিএস অ্যাকাউন্ট হোল্ডারদের একাউন্ট থেকে আংশিকভাবে টাকা তোলার অনুমতি মাত্র তিন বারের। টাকা তোলার কারণ এবং অন্যান্য বিবরণ দিয়ে সরকারি নোডাল অফিসারের মাধ্যমে টাকা তোলার অনুরোধ করতে হবে সেই ব্যক্তিকে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…