Navaratri 2022: সাদা পোশাকে নবরাত্রীর প্রথম দিন উদযাপন মালাইকা, আলিয়া, জাহ্নবীদের, রইল সমস্ত ছবি

পশ্চিমবঙ্গবাসী যেমন দুর্গাপুজোর শুভ আগমনে আনন্দে মাতোয়ারা হয়েছে, ঠিক তেমনই বলিউড মেতেছে নবরাত্রি রঙে। ৯ দিনের হিন্দু উৎসবে দেবী দুর্গার প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করেন উপাসকরা। নবরাত্রিতে রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাদা হলো নবরাত্রি প্রথম দিন উদযাপনের রং। শারদ নবরাত্রি প্রথম দিনে প্রথম দিন মেনে চলার জন্য মা শৈলীপুত্রির পূজা করার সময় লোকেরা অবশ্যই সাদা পোশাক পরেন। সম্প্রতি কিছু বলিউড তারকাদের সাদা পোশাকে প্রথম দিন উদযাপন করতে দেখা গিয়েছে যে সমস্ত ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

প্রথমেই আসে মালাইকা আরোরার কথা। তিনি তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সর্বদাই আত্মবিশ্বাসী থাকেন। নবরাত্রীর প্রথম দিনে তিনি ডিজাইনার মনিশ মলহোত্রার একটি সাদা লেহেঙ্গা পরে বেরিয়েছিলেন। তার গাউনটি ছিল চারপাশে টোন অন টোন থ্রেড এমব্রয়ডারি করা ডিজাইন। পোশাকটিতে অভিনেত্রীকে অত্যন্ত গ্ল্যামারাস লাগছিল তা বলার অপেক্ষা রাখে না।

এরপর এই তালিকায় আসেন শানায়া কাপুর। অভিনেত্রী হিসেবে বলিউডে এখনো আত্মপ্রকাশ করতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। তিনি নবরাত্রি প্রথম দিনে একটি সাধারণ সাদা শাড়ি পড়েছিলেন কিন্তু তার হালটার নেক ব্লিং টপ তার সৌন্দর্য অনেক গুন বাড়িয়ে তুলেছিল। তাঁর লুকে ফিদা হয়েছে আপামর নেট নাগরিক।

এরপর এই তালিকায় আসেন গাঙ্গুবাই আলিয়া ভাট। তাঁর কিলার লুকে রাতের ঘুম উড়েছে লক্ষ লক্ষ নেটবাসির। তিনি চকচকে সাদা শাড়িতে, স্লিভলেস ব্লাউজ পরেছিলেন ও সেই সাথে খোলা চুলে লাল গোলাপ গুঁজেছিলেন। তার সৌন্দর্য সত্যিই মোহিত করছিল সকলকে।

এরপর ধরক অভিনেত্রী জাহ্নবী কাপুর একটি ঝকমকে সাদা সিকুইন শাড়ি পরে নেটিজেনদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন। ডিপ নেকলাইন ব্রালেট অভিনেত্রীকে অনেক বেশি লাস্যময়ী করে তুলেছিল। এছাড়াও হিনা খান নবরাত্রির জন্য একটি ফ্যাশনেবেল স্টাইলিশ সাদা কুর্তি পরেছিলেন এবং সেইসাথে অক্সিডাইস জুয়েলারি শোভা পাচ্ছিল। তাঁকেও দেখতে বেশ মিষ্টি লাগছিল এই উৎসবের মরশুমে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026