বর্তমান সময়ে দাঁড়িয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে ফেলে দিচ্ছে বলিউডকেও। গতবছর থেকেই ‘পুষ্পা: দ্যা রাইজ’ চর্চায় রয়েছে মিডিয়াতে। আর সেই ছবির সূত্র ধরেই দর্শকদের মাঝে আল্লু অর্জুনের পাশাপাশি এক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন রশ্মিকা মন্দনা। সম্প্রতি ‘গুডবাই’ ছবির হাত ধরে বলিউডেও ডেবিউ করেছেন তিনি। তবে এবার তার সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছেন বলিউডের গোবিন্দা।
সম্প্রতি টেলিভিশনের পর্দায় এক জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চে পর্দার শ্রীভাল্লীর সাথে ‘সামি সামি’ গানের তালে নাচতে দেখা গিয়েছে গোবিন্দাকে। একেবারে সিগনেচার স্টেপ করে দেখিয়েছেন তিনি। ‘সামি সামি’র পরেই গান পাল্টে দিতে বলেন গোবিন্দা। এরপরেই বেজে ওঠে তার সেই জনপ্রিয় গান ‘আ আ ই উ উ ও মেরা দিল না তোরো’। আর এই গানের তালেই তিনি নাচিয়ে দেন রশ্মিকাকেও। এই দুই তারকাকে একসাথে মঞ্চে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দর্শকরাও। এদিন এই শোতে বিচারক আসনে দেখা মিলেছে রেমো ডিসুজা, নিনা গুপ্তার পাশাপাশি উর্মিলা মাতন্ডকার, ভাগ্যশ্রীর মতো তারকাদের।
‘ডিআইডি সুপার মমস্’এর গ্র্যান্ড ফিনালের মঞ্চেই গোবিন্দা ও রশ্মিকার এই পারফর্ম্যান্স দেখা গিয়েছে। জি টিভির পর্দায় অনুষ্ঠিত হতো এই রিয়্যালিটি শো। এই শোয়ের গ্র্যান্ড ফিনালের মঞ্চে এই দুই জনপ্রিয় তারকার পারফর্ম্যান্স রীতিমতো নজর কেড়েছে সকলের। এই মুহূর্তে সেই ঝলকই ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিয়ে এই মুহূর্তে রীতিমতো চর্চা তুঙ্গে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…