ডিফেন্স

ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হল স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার

ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হলো স্মার্টফোন। সোমবার নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, যুদ্ধজাহাজ হোক বা নৌঘাঁটি কোথাওই স্মার্টফোন ব্যাবহার করতে পারবেন না নৌসেনারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথেই ইকমার্স সাইটও নিষিদ্ধ করা হয়েছে। চর বৃত্তি ও হানিট্রাপ রুখতেই এধরনের পদক্ষেপ বলে জানিয়েছে নৌবাহিনী।

গত ২০ ডিসেম্বর নৌসেনাবাহিনীর সাতজন সেনাকে গ্রেপ্তার করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশ। তাদের বিরুদ্ধে সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ ছিল। হানিট্রাপের শিকার হয়ে পাকিস্তানে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব নৌকমান্ড বিশাখাপত্তনম থেকে তিনজন নাবিককে গ্রেপ্তার করা হয়েছিল, পশ্চিমের নৌকমান্ড থেকে তিনজন, কর্ণাটকের কারোয়ার নৌঘাঁটি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ ছিল, এঁরা হানিট্রাপের শিকার হয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছেন।

আরও পড়ুন : দেশের প্রথম সিডিএস হলেন জেনারেল বিপিন রাওয়াত

এরপরই গতকাল এই ঘোষণা করে নৌবাহিনী। এইসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যেই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে নৌবাহিনীর তরফে। এই বছরের শুরুর দিকে, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান সোশ্যাল মিডিয়ায় হানিট্রাপের শিকার হয়েছিলেন। গত বছর, ভারতীয় বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন এবং ব্রাহ্মোস এয়ারস্পেস প্রাইভেট লিমিটেডে কর্মরত একজন ইঞ্জিনিয়ারও সোশ্যাল মিডিয়ার এই হানিট্রাপের শিকার হয়েছিলেন। তবে এতকিছুর পরেও ভারতীয় সেনাবাহিনী আশ্বস্ত করেছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য সব সুরক্ষিতই আছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: defence

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026