নিউজ

৩৭০ ধারা বিলুপ্তির সময় থেকে আটক থাকা পাঁচ রাজনৈতিক নেতাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন

গত ৪ মাস ধরে আটক থাকা পাঁচ রাজনৈতিক নেতাকে সোমবার মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গেছে। এই পাঁচ রাজনৈতিক নেতার মধ্যে রয়েছে ২ জন প্রাক্তন পিডিপি বিধায়ক, ২ জন ন্যাশনাল কনফারেন্স সদস্য ও ১ জন কংগ্রেস সদস্য।

সূত্রের খবর, ন্যাশনাল কনফারেন্স নেতা ইসফাক জব্বার ও গুলাম নবি ভাট, কংগ্রেসের বসির মির এবং পিডিপির জাহুর মির ও ইয়াসির রেসি। ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে বিশেষ মর্যাদা ও ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র সরকার। জম্মু ও কাশ্মীরকে ভেঙে তৈরী করা হয় দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। তখন থেকেই বন্দি ছিলেন এই পাঁচ নেতা।

আরও পড়ুন : BREAKING : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আগুন

এছাড়াও গত ৫ আগস্ট থেকে বন্দি রয়েছেন বিভিন্ন মূলধারার রাজনৈতিক দলের বেশ কিছু নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। আটক রয়েছেন জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোনে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ জন সুরক্ষা আইনে শ্রীনগরের গুপ্তা রোডের নিজের বাসভবনে গৃহবন্দি রয়েছেন। তাঁর পুত্র ওমর আবদুল্লাহ হরি নিবাসে বন্দি রয়েছেন। পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে শ্রীনগরের চশমে শাহি অতিথিশালা থেকে সরকারি ভবনে স্থানান্তরিত করেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026