ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে সোমবার ছিল রাজধানী দিল্লীর জন্য শতাব্দীর শীতলতম দিন। তাদের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে দুপুর আড়াইটে অব্ধি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। তারা লেখে, “গত ১১৯ বছরে দিল্লিতে আজ শীতলতম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু দুপুর আড়াইটে অবধি দিনের সর্বোচ্চ তাপমাত্রা অস্বাভাবিকভাবে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।”
এর আগে, ১৯৯৭ সালের ২৮ ডিসেম্বর দিল্লীর শীতলতম দিন ছিল।সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশার জন্যে জাতীয় রাজধানীতে বায়ু, রেল ও সড়ক যাতায়াত বিপর্যস্ত হয়।এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : ‘এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৮০ কোটির সম্পত্তি, যার সিংহভাগই বাংলা থেকে’, জানাল রেল
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ টি ফ্লাইট পরিবর্তিত, ৪ টে বাতিল এবং দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ৫৩০ টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। স্বল্প দৃশ্যমানতার কারণে সাধারণ ক্রিয়াকলাপ স্থগিত করা হয়েছিল এবং বিমানবন্দরে CAT III B এর অধীনে বিমানগুলি চালিত হয়। প্রায় ৫৩০ টি ফ্লাইটের মধ্যে ৩২০ টি উড়ান এবং প্রায় ২১০ টি আগমন সোমবার দুপুর ১২.৫২ অব্দি স্থগিত করা হয়েছে। এছাড়া রেল ব্যবস্থাও কুয়াশার দ্বারা প্রভাবিত হয়। প্রায় ৩০ টি ট্রেন দুই থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত দেরী করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…