বিনোদন

২৮ বছরের ছোট অবনীতকে চুম্বন নওয়াজের, ‘রোমান্সের কোনো বয়স নেই’ বললেন অভিনেতা

তরুণ প্রজন্ম রোম্যান্স বোঝে না, আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় জীবন যাপন করছে, এদের মধ্যে রোম্যান্স অবশিষ্ট নেই, যা ছিল সব শূন্য হয়ে গেছে।’ ‘টিকু ওয়েডস শেরু’ ছবির ট্রেলার সামনে আসতেই ট্রোলের মুখোমুখি হন বলিউডের অন্যতম সফল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এরপরেই, ট্রোলারদের উদ্দেশ্যে সাফাই দিলেন নওয়াজউদ্দিন।

বলিউডের অভিনেতারা বেশিরভাগ সময় সমালোচিত হন। যখনই কোনো নতুন সিনেমার ট্রেলার মুক্তি পায়, তখনই সেই ট্রেলার নিয়ে চলে দর্শকদের চুলচেরা বিশ্লেষণ। যদি কোনো ট্রেলার পছন্দ হয় তাহলে সিনেমা শুরু থেকেই হিট, অনেক সময় সমালোচনার পরেও হিট হয়। তবে এবারে দর্শক তাদের প্রশ্ন রেখেছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবির ট্রেলার ঘিরে। কেন একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে লিপলক দৃশ্য রাখা হবে?

ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে অনেকেই অভিনেতা ও পরিচালকের দিকে আঙুল তুলেছেন। কারোর মতে দৃশ্যটি অশ্লীল, এমনকি এত বয়সের ফারাক যেখানে সেখানে এই ধরনের রোম্যান্টিক দৃশ্যের কোনো কারণ নেই। প্রসঙ্গত, এই সিনেমায় নওয়াজ এর বিপরীতে আছেন অবনীত কৌর। অভিনেতার থেকে অবনীত প্রায় ২৭/২৮ বছরের ছোট। একটা সময় শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন অবনীত কৌর।২০১০ সালে ছোট পর্দায় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ (Dance India Dance Little Master) এ পারফর্ম করেন। তখন থেকেই শুরু। পরবর্তীতে তাকে দেখা গিয়েছে ‘আলাদিন নাম তো সুনা হোগা’ সিরিয়ালে রাজকুমারী জেসমিনের চরিত্রে। বড় পর্দায় রানি মুখার্জি অভিনীত ‘মার্দানি’ ও ‘মার্দানি ২’ তে দেখা যায় অবনীতকে। এবারে, নায়িকা চরিত্রে জুটি বেঁধেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। সবই ঠিক আছে, কিন্তু নওয়াজ এর সঙ্গে চুম্বন দৃশ্য কিছুতেই মানতে পারছে না দর্শকরা।

চুপ নেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবারে তিনিও এই চুম্বন প্রসঙ্গে মুখ খুললেন। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে আজকের প্রজন্ম রোম্যান্স বোঝে না। এদের সবটা সোশ্যাল মিডিয়ায় ঘরে। এদের মধ্যে রোম্যান্স অবশিষ্ট নেই, যা ছিল সব শূন্য হয়ে গেছে।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026