Salaar: এইদিন আসবে সালারের টিজার, প্রভাসের সঙ্গে দেখা যাবে রকিং তারকা যশকে

প্রশান্ত নীল আজকাল তার আসন্ন ছবি সালার নিয়ে আলোচনায় রয়েছেন। অনেকদিন ধরেই সালার ছবির জন্য অপেক্ষা করছেন দক্ষিণী ছবির ভক্তরা। এই ছবিতে বাহুবলী প্রভাস ও কেজিএফ-এর পরিচালক প্রশান্ত নীল একসাথে কাজ করছেন। মনে করা হচ্ছে, এই ছবিতে আমরা প্রভাস ছাড়াও কেজিএফ এর রকি ভাই যশকেও দেখতে পাওয়া যাবে। আজ থেকে ঠিক ১০০ দিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালার।

এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দক্ষিণী জগতের নামজাদা অভিনেত্রী শ্রুতি হাসানকে। ভিলেনের ভূমিকায় দেখা দিতে চলেছেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমার। পৃথ্বী ছাড়াও জগপতি বাবুও প্রভাসের বিপরীতে ভিলেন করতে চলেছেন। তবে, পৃথ্বী ও জগপতি বাবু একসাথে অভিনয় করবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তবে, এই ছবিতে রকিং তারকা যশেরও বিশেষ ক্যামিও থাকতে পারে। এবং সেটাই এই ছবির প্রতি দর্শকদের উন্মাদনা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে এই ছবির টিজার আসতে পারে। এই তেলেগু সিনেমাটি হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায়ও ডাব করা হবে। সিনেমার মুক্তির তারিখ অনেকটাই এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে নির্মাতারা স্পষ্ট করেছেন যে, এটি ২৮ সেপ্টেম্বর ২০২৩-এ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০০ কোটি টাকা বাজেটে সালার তৈরি করা হয়েছে। এমনিতেই প্রভাসের সাম্প্রতিক সিনেমা আদিপুরুষ ভালো ব্যবসা করলেও একেবারেই দর্শকদের মন জয় করতে পারেনি। বরং, রামায়ণের অপমান করা হয়েছে এবং হনুমানের ভূমিকা খুব খারাপ বলেই ভক্তরা দেগে দিয়েছেন। তাই প্রভাসের ভক্তদের মধ্যে এই ছবির জন্য তীব্র উন্মাদনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রভাস এই ছবি দিয়েই কামব্যাক করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026