সুশান্ত মৃত্যু কেসে মাদক মামলা চরম সীমায় পৌঁছেছে। একাধিক ড্রাগ পাচারকারীকে এনসিবি গ্রেফতার করেছে, এমনকি এনসিবি-র টানা তিনদিনের ম্যারাথন জেরায় হার মেনেছে রিয়া স্বয়ং। স্বীকার করেছেন নিজের দোষ। পাশাপাশি ২৫ জন সেলিব্রিটির নাম প্রকাশ করেছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। ওই ২৫ জনের মধ্যে থেকে ৫ জনের নাম প্রকাশে এসেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নবাব কন্যা সারা আলি খান। এছাড়াও, এনসিবি আটক করল সৌভিকের ছেলে বেলার বন্ধু করমজিৎ-কে। উল্লেখ্য, সৌভিকের ও রিয়ার সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে এনসিবি। এরপরেই উঠে আসে একের পর এক নাম ও তথ্য। যার মধ্যে থেকেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলেছে করমজিতের হদিশ। খুব শীঘ্রই করমজিতকে জেরা করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
সৌভিকের পাশাপাশি রিয়া ও সিমন খাম্বাট্টার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশে আসে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসা রিয়া ও সিমনের হোয়াটসঅ্যাপ চ্যাটটি প্রকাশ্যে আসে। চ্যাটটি ছিল গত ১৬ মার্চ, ২০২০। এখানে রিয়া সিমনকে জিজ্ঞাসা করেন, ”চিম তুমি কি ফিরেছ? ” সিমন রিয়াকে জানান, ” হ্যাঁ”। এর পরে রিয়া সিমনের কাছ থেকে কোনও অডিও ফাইল চেয়ে পাঠান। তবে সেটা কী জানা যায় নি। রিয়া বলে বলেন ”ডুড ভূবনেশ্বর ইজ সিন”। যদিও রিয়া এটার মাধ্যমে কী বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সিমন জিজ্ঞাসা করেন, ”তুমি কি ভূবনেশ্বরে”? রিয়া বলেন, ”হ্যাঁ”। রিয়া বলেন, ”এখানে সেরা গাঁজা পাওয়া যায়।”
বিশেষ ভাবে উল্লেখ্য, রিয়া চক্রবর্তী এনসিবি-র জেরায় দাবি করেছেন, “সারা, রকুল প্রীত, সুশান্ত আর আমি মাঝে মধ্য়েই একসঙ্গে বসে মাদকসেবন করতাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…