নিউজ

UGC-র নতুন নিয়ম, দূরশিক্ষার অনুমোদন

করোনা অতিমারির কারণে চলতি বছরে কেন্দ্রের আইন সংশোধনের জেরে রবীন্দ্রভারতী, বর্ধমান, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা অনুমোদন পেতে চলেছে। আর এক্ষেত্রে এবার ছাত্র ছাত্রীদের সুযোগ মিলতে চলেছে। গত বছরই ইউজিসি আইন করে NAC-র দ্বারা বিশ্ববিদ্যালয় মূল্যায়নের ক্ষেত্রে যদি নম্বর ৩.২৫ বেধে দেয়, জানানপ হয় এই নম্বর থাকলেই দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে ওই বিশ্ববিদ্যালয়।

এই আইনের পরই রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আপত্তি জানানো হয় ইউজিসি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককে। চলতি সপ্তাহেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই আইন সংশোধন করে গেজেট নোটিফিকেশন জারি করেছে।

জানানো হয়েছে NAC-এর মূল্যায়নে ৩.০১ এর বেশি নম্বর পেলে চলতি শিক্ষাবর্ষ এর জন্য দূরশিক্ষার অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়গুলি। এই ঘোষণার পর রাজ্যের কল্যাণী, রবীন্দ্রভারতী, বর্ধমান এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলি দূরশিক্ষা পড়ানোর সুযোগ পাবে বলে জানানো হয়েছে।

সময়ের জন্য অনেক ছাত্র ছাত্রী আছেন যারা কিনা ডিসট্যান্স এডুকেশনের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এই নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। তিনি বলেন “করোনা আবহে এটা একটা সাময়িক স্বস্তি এ রাজ্যের জন্য। চলতি বছরের জন্য ইউজিসি এই আইন সংশোধন করলেও তারা জানিয়ে দিয়েছে পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে তাদের পূর্ব নির্ধারিত যে নম্বর পাওয়ার কথা বলা হয়েছে সেই নম্বর পেতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে তবেই ডিসট্যান্স এডুকেশন পড়ানোর অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়গুলি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা কেন্দ্র আছে আবার আবেদন জানাতে হবে বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পড়ানোর জন্য।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026