খেলা

দ্বিতীয় জয় ভারতের, বাংলাদেশ হারল ১৮ রানে

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে আজ ভারত ও বাংলাদেশের মহিলা দল মুখোমুখি হয়। ভারত উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে এবং বাংলাদেশের এটিই প্রথম ম্যাচ। বাংলাদেশের অধিনায়ক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলে আজ একটি পরিবর্তন হয়। জ্বরে আক্রান্ত হওয়ার জন্য স্মৃতি মন্ধনা এই ম্যাচে খেলতে পারেননি তার পরিবর্তে দলে আসেন বাংলার রিচা ঘোষ।

ভারতের তরুণ ওপেনার শেফালী বর্মা দুর্দান্ত শুরু করেন। মাত্র ১৭ বল খেলে চারটি ছয় এবং দুটি চারের সাহায্যে ৩৯ রান করে আউট হন তিনি। মাত্র ১৬ বছর বয়সী এই মহিলা ক্রিকেটারকে মহিলা দলের বীরেন্দ্র শেহবাগ বলেন অনেকে। জেমিমা রড্রিগেজের ৩৪ এবং ভেদা কৃষ্ণমূর্তির ২০ রানের সাহায্যে ভারত নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলতে সক্ষম হয়। ছ’নম্বরে ব্যাট করতে নেমে রিচা করেন ১৪ রান। বাংলাদেশের সালমা খাতুন ও পান্না ঘোষ ২ টি করে উইকেট দখল করেন।

আরও পড়ুন : প্রথম টেস্টে এই ক্রিকেটারের জন্য হারতে হল ভারতকে, বললেন লক্ষন

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৫ রান করেন। ওপেনার মুর্শিদা খাতুন করেন ৩০ রান। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক লেগ স্পিনার পুনম যাদব আজকেও তার স্পিনের ভেলকি দেখান। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ টি মূল্যবান উইকেট দখল করেন তিনি। ভারত ম্যাচটি ১৮ রানে জয়লাভ করে এই মুহূর্তে গ্রুপ শীর্ষে অবস্থান করছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026