খেলা

প্রথম টেস্টে এই ক্রিকেটারের জন্য হারতে হল ভারতকে, বললেন লক্ষন

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্ল্যাক ক্যাপসদের কাছে চূড়ান্তভাবে পর্যদুস্ত হয়েছে ভারত। কোনরকমে ইনিংস পরাজয় বাঁচাতে সক্ষম হলেও ১০ উইকেটে বশ্যতা স্বীকার করেছে বিরাট বাহিনী। ম্যাচের শেষে ভারত অধিনায়ক জানিয়েছেন বোলিং আশানুরূপ ভালো হলেও ব্যাটসম্যানদের প্রদর্শন একেবারেই ভাল হয়নি। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং মায়াঙ্ক আগরওয়াল সামান্য প্রতিরোধ গড়ে তুললেও বাকিরা পুরোপুরি ব্যর্থ।

অপরদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ খারাপ অধিনায়কত্বের জন্য বিরাট কোহলির সমালোচনা করেছেন। এই ম্যাচে বিরাটের অধিনায়কত্বে সেই চিরাচরিত তীক্ষ্মতা দেখা যায়নি বলে জানিয়েছেন লক্ষ্মণ। ফিল্ডিং সাজানো থেকে বোলার পরিবর্তন সবেতেই গলদ রয়েছে বলে মনে করেন লক্ষ্মণ। তিনি জানান, “নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টিম সাউদির আউট হওয়ার পর বিরাট অনেকটা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। যার ফলে কলিন ডি গ্র্যান্ডহোম, জেমিসন ও বোল্ট কিউদের লিড ১৮৩ রানে নিয়ে গিয়ে পৌঁছায়। এই সময় বিরাট একটু আগ্রাসী হলে তা ১০০ এর কমে রাখা সম্ভব হতো।”

আরও পড়ুন : বড় পর্দায় সৌরভের বায়োপিক, প্রযোজক করণ জোহর

এই সফরে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং প্রর্দশন একেবারেই ভালো হয়নি। ইংল্যান্ড সফরে অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বিরাট একা হাতে দুর্গ সামলানোর দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এবার তিনিও ব্যর্থ। তাকে আরো ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, “বিরাটকে আরো ধৈর্যশীল ও শান্ত হতে হবে। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর শর্ট বলে ধৈর্য হারিয়ে আউট হয়ে ফিরল বিরাট। কিউয়ি বোলাররা ওকে রান করার সুযোগ দেয়নি। ওর শরীর লক্ষ্য করে বল করা হয়েছে তাতেও ও ধৈর্য হারিয়ে উইকেট দিয়ে চলে এসেছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026