অফবিট

নিজের তৈরি হেলিকপ্টার বানিয়ে আকাশে উড়লেন ষাট বছরের বৃদ্ধ

কৌশিক পোল্ল্যে: সময়ের সাথে বয়স বাড়লেও মনের জোরে অনেক অসাধ্যসাধনকেই সম্ভব করে তোলেন এ যুগের বয়যিষ্ঠরা। নাচে গানে মঞ্চজয় কিংবা সুপ্ত কোনো প্রতিভার জাগরন ঘটিয়ে সাড়া ফেলে দিতে ওস্তাদ এই পূর্ববর্তী জেনারেশন। এমনই অবাক করা এক ঘটনার সাক্ষী থাকল গোটা পৃথিবী। রাইট ব্রাদার্সরা অনেক আগেই আবিষ্কার করে ফেলেছেন আকাশযান, কালের সঙ্গে নিয়মানুযায়ী বিবর্তন হয়েছে সেসবের। তবে একেবারে নিজস্ব খাঁটি প্ল্যানে হেলিকপ্টার বানিয়ে চমকে দিলেন বছর ষাটের এক ভদ্রলোক।

আর শুধু বানিয়েই ক্ষান্ত হননি। সেই যানে চড়ে আকাশে দিব্যি ঘুরে বেড়ালেন মনের আনন্দে। তার গবেষনা সফল হয়েছে। সেই সুবাদের একটি ভিডিও ক্যামেরাবন্দি হয়ে উঠে এল ফেসবুকের পাতায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে প্রথমে সেই জনৈক ব্যক্তি হাত দিয়েই বার কয়েক চেষ্টা করে হেলিকপ্টারের পিছনের ডানাটি চালিয়ে সচল করলেন। সেটি কাজ করতে শুরু করলে তিনি যানে চড়ে বসেন। এরপর সেটি মাটির ওপরই চলতে শুরু করে। বেশ খানিকটা ছুটে যাওয়ার পর হেলিকপ্টারের উপরের পাখাটি সক্রিয় হয় এবং এরপরই আকাশপথে যাত্রা করেন ওই মাঝ বয়স্ক পৌঢ়।

আরও পড়ুন : নব্বইয়ের দশকের গানে দুর্দান্ত নাচলেন ইরাবতী, দেখুন সেই ভিডিও

বেশ কিছুক্ষন আকাশে হাওয়াই সফর করার পর সুস্থ ও সুন্দরভাবে ল্যান্ড করালেন হেলিকপ্টারটিকে। এই ঘটনা দেখেই তাজ্জব গোটা দুনিয়া। সোশালে আপলোড হওয়া এই ভিডিওতে উপছে পড়ছে নেটিজেনদের শুভেচ্ছাবার্তা। তাহলে বেশ বোধগম্য হয়, বয়সটা কিন্তু শুধুই শরীরে; মনের জোরটাই আসল। এখন দেখে নিন সেই ভিডিয়োটি, যেখানে নিজের তৈরি হেলিকপ্টারে উড়ছেন বছর ষাটের বৃদ্ধ। নীচে পোস্টটি সাজানো রইল আপনার জন্য।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026