কৌশিক পোল্ল্যে: স্টার জলসার ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের দৌলতে মনামী ঘোষকে চেনেন সারা বাংলা, কারন তিনিই এই মেগাসিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন। অ্যাক্রোপলিসের প্রযোজনায় এই সিরিজের রেটিং ও টিআরপি বেশ ভালো। আর সবচেয়ে ভালো বিষয়টি হল মনামীর অভিনয় এবং হ্যান্ডসাম হাঙ্ক অভিনেতা সৈয়দ আরেফিন এর সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি। টেলিভিশন দুনিয়ায় বহুল চর্চিত এনাদের জুটি। এই সিরিয়াল তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে, যদিও এর আগে বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘মুক্তি’, ‘বেলা শেষে’ ইত্যাদি বেশ কিছু ছবিতে তাকে দেখা গিয়েছে, এবং প্রসংশিত হয়েছে তার অভিনয়শৈলী।
সদ্য ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও শেয়ার করলেন তিনি, যেখানে অসাধারন নেচে রীতিমতো তাক লাগালেন ইরাবতী। নব্বইয়ের দশকের বিখ্যাত গায়িকা ফাল্গুনী পাঠকের ‘ম্যায়নে পায়েল হে ছানকাই’ গানে কোমর দোলালেন তিনি। ছোট্ট এই ভিডিওক্লিপে ধরা পড়েছে তার দুর্দান্ত নাচ ও নৃত্যপারদর্শিতা।
আরও পড়ুন : প্রভাস নয়, এই ভারতীয় ক্রিকেটারের সাথে সম্পর্কে জড়িয়েছেন ‘দেবসেনা’ অনুষ্কা
ভিডিয়োর ক্যাপশনে বাংলায় লেখা রয়েছে ‘মহড়া’। অর্থাৎ এসময় কেরিওগ্রাফারের সঙ্গে তিনি নাচটির অনুশীলন করছিলেন। সদ্যই স্টার জলসায় অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হতে পারে, সেকারনেই কী এই মহড়া; নাকি ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে নাচবেন তিনি সেটা তো সময়ই বলবে। এখন দেখুন মনামীর মনমাতানো নাচের সেই অপূর্ব ভিডিওটি, নীচে সাজানো রইল আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…