দাদার বায়োপিক কি তাহলে হচ্ছে? এদিন পরিচালক, প্রযোজক করণ জোহরের সাথে মুম্বাইয়ে দাদার বৈঠকের পর থেকে জল্পনা বিভিন্ন মহলে। আজ দুপুরে আসন্ন আইপিএল নিয়ে বিশেষ আলোচনার জন্য মুম্বাইয়ে বিসিসিআই এর অফিসে যান সৌরভ গাঙ্গুলি। সেখানেই কিছু সময় পর করণ জোহর আসেন তার সাথে কথা বলতে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।
বিশেষ সূত্রে জানা যাচ্ছে এই বায়োপিকে নাকি দাদার নিজেরও কোনো আপত্তি নেই। তাই জন্যই এদিন মুম্বাইয়ে আসার সাথে সাথেই করণ জোহরের সাথে তার বৈঠক হয়। জানা যাচ্ছে, দাদার থেকে সবুজ সংকেত পেয়ে এবার লিড কাস্টিং এর খোঁজ শুরু করবেন করণ জোহর। তবে এ বিষয়ে করণ জোহর বা দাদা, কারও তরফেই কিছু নিশ্চিত করে বলা হয়নি।
আরও পড়ুন : শততম টেস্ট জয় নিউজিল্যান্ডের, ভারতকে ১০ উইকেটে হারাল কিউইরা
জানা যাচ্ছে দাদার বায়োপিকে সমগ্র কেরিয়ার, আন্তর্জাতিক সাফল্য, দল থেকে ছিটকে যাওয়া, আবার দলে কামব্যাক করা সবই থাকছে। সৌরভ গাঙ্গুলির ঘনিষ্ঠরা জানাচ্ছেন প্রায় দুই বছর থেকেই তার বায়োপিক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এখনো সব কিছু ফাইনাল হয়নি। তবে এই বিষয়ে করণ জোহর এবং দাদা দুজনের কেউই মুখ খোলেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…