করোনা ভাইরাসের জেরে দেশের ৪০ কোটি মানুষ চরম দারিদ্র্যতার মুখে পড়বে। এমনটাই জানাচ্ছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) করোনা পরবর্তী পৃথিবীর অর্থনীতির একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে এই সঙ্কটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা বলে বর্ণনা করা হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে যে, করোনা ভাইরাসের ফলে এই লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি তলানিতে ঠেকবে। সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারত, নাইজেরিয়া এবং ব্রাজিলের শ্রমিকদের। করোনা ভাইরাস ঠেকাতে যেসমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে অসংগঠিত ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে। আর ভারতে প্রায় ৯০ শতাংশ মানুষ এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। সংখ্যায় হিসেব করলে দাঁড়ায় প্রায় ৪০ কোটি মানুষ কাজ করে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে। তাদের এই করোনা ভাইরাস পরবর্তী সময়ে দারিদ্র্যের অতলে তলিয়ে যাওয়ার সম্ভবনা খুবই বেশি।
আইএলও এর ওই রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে যেসমস্ত দেশ গুলি নিম্ন এবং মধ্য আয়ের দেশ। তার মধ্যে ভারত অন্যতম। রিপোর্টে আরও বলা হয়েছে যে, করোনা ভাইরাসের জন্য পৃথিবী জুড়ে জারি হয়েছে আংশিক বা সম্পূর্ণ লকডাউন। আর এর জন্য ২.৭ বিলিয়ন শ্রমিকের উপর সরাসরি প্রভাব ফেলছে এই লকডাউন। গতকালই মুম্বাই ভিত্তিক একটি সংস্থার রিপোর্টে জানা গিয়েছিল, ৪৩ মাসে ভারতে বেকারত্বের হার সর্বাধিক হয়েছে মার্চে। তারপরই আজ এই রিপোর্ট আইএলও এর। এখন সরকার কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…